Dhaka ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া গাইবান্ধায় এসপির বাংলোতে পুলিশ কনস্টেবলের আ*ত্ম*হত্যা বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মধ্যনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রূপনগর গ্রামবাসীর র‍্যালি ও দোয়া মাহফিল ভোলাহাটে গভীর রাতে ডিপের তিন ট্রান্সফর্মার চুরি সুনামগঞ্জের ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা করার আহ্বান এমপি নূরুলের দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজের উদ্বোধন কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজের উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ১১:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৪ Time View

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে বহুল প্রত্যাশিত মডেল মসজিদ ও জাতীয় উদ্যান সিংড়ায় প্রবেশপথের দীর্ঘদিনের সমস্যার সমাধানে নির্মিত বেইলি ব্রিজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) যোহরের নামাজের আগে বীরগঞ্জ মডেল মসজিদের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের সদস্যসচিব ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মুজাহিদুল ইসলাম মাজু, কামরুল হাসান, নশিউর রহমান, আব্দুল জব্বার, রেজাউল করিম মনি, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় শত শত মুসল্লি, নারী-পুরুষও উপস্থিত ছিলেন।

মডেল মসজিদের ফলক উন্মোচনের সময় মোনাজাত পরিচালনা করেন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হাসিম। পরে মডেল মসজিদে যোহরের নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন নবনিয়োগপ্রাপ্ত ইমাম মাওলানা মতিয়ার রহমান।

এর আগে বুধবার সকালে জাতীয় উদ্যান সিংড়ায় প্রবেশপথে দীর্ঘদিনের জনদুর্ভোগের কারণ হয়ে থাকা বেইলি ব্রিজের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। ব্রিজটি চালু হওয়ায় ওই এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।

মডেল মসজিদে যোহরের নামাজ আদায়ের পর সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু ঢাকার উদ্দেশে বীরগঞ্জ ত্যাগ করেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
Tag :
জনপ্রিয় নিউজ

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজের উদ্বোধন

সময়: ১১:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে বহুল প্রত্যাশিত মডেল মসজিদ ও জাতীয় উদ্যান সিংড়ায় প্রবেশপথের দীর্ঘদিনের সমস্যার সমাধানে নির্মিত বেইলি ব্রিজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) যোহরের নামাজের আগে বীরগঞ্জ মডেল মসজিদের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের সদস্যসচিব ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মুজাহিদুল ইসলাম মাজু, কামরুল হাসান, নশিউর রহমান, আব্দুল জব্বার, রেজাউল করিম মনি, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় শত শত মুসল্লি, নারী-পুরুষও উপস্থিত ছিলেন।

মডেল মসজিদের ফলক উন্মোচনের সময় মোনাজাত পরিচালনা করেন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হাসিম। পরে মডেল মসজিদে যোহরের নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন নবনিয়োগপ্রাপ্ত ইমাম মাওলানা মতিয়ার রহমান।

এর আগে বুধবার সকালে জাতীয় উদ্যান সিংড়ায় প্রবেশপথে দীর্ঘদিনের জনদুর্ভোগের কারণ হয়ে থাকা বেইলি ব্রিজের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। ব্রিজটি চালু হওয়ায় ওই এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।

মডেল মসজিদে যোহরের নামাজ আদায়ের পর সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু ঢাকার উদ্দেশে বীরগঞ্জ ত্যাগ করেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল