Dhaka ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দিনাজপুরে গৌরবের ৩৪ বছর উদযাপন করলো দৈনিক যুগের আলো

  • Reporter Name
  • সময়: ০৭:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৪ Time View

মো:মেহেদী হাসান ফুয়াদ ,
দিনাজপুর জেলা প্রতিনিধি

উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত দৈনিক “দৈনিক যুগের আলো” এর ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব-২০২৬ জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

আজ ১৭ সেপ্টেম্বর বুধবার সকালে দিনাজপুর শহরের মালদহপট্টিস্থ মাজেদা মঞ্জিলে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (জেইউডি), রেজি: নং- রাজ-২৯৩৬) কার্যালয়ে কেক কেটে এই উৎসবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিম। তিনি সাংবাদিককে কেক খাইয়ে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

দৈনিক যুগের আলোর দিনাজপুর প্রতিনিধি মোঃ ওয়াহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আইডিইবি দিনাজপুরের সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ সুমন এবং সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ।

এসময় বক্তারা বলেন, দৈনিক যুগের আলো প্রতিষ্ঠাতা রহিম উদ্দিন ভরসা ও প্রকাশক-সম্পাদক মমতাজ শিরীন ভরসার নেতৃত্বে ৩৪ বছর ধরে সত্য ও মানবতার পক্ষে কাজ করে যাচ্ছে। আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

দিনাজপুরে গৌরবের ৩৪ বছর উদযাপন করলো দৈনিক যুগের আলো

সময়: ০৭:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মো:মেহেদী হাসান ফুয়াদ ,
দিনাজপুর জেলা প্রতিনিধি

উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত দৈনিক “দৈনিক যুগের আলো” এর ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব-২০২৬ জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

আজ ১৭ সেপ্টেম্বর বুধবার সকালে দিনাজপুর শহরের মালদহপট্টিস্থ মাজেদা মঞ্জিলে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (জেইউডি), রেজি: নং- রাজ-২৯৩৬) কার্যালয়ে কেক কেটে এই উৎসবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিম। তিনি সাংবাদিককে কেক খাইয়ে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

দৈনিক যুগের আলোর দিনাজপুর প্রতিনিধি মোঃ ওয়াহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আইডিইবি দিনাজপুরের সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ সুমন এবং সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ।

এসময় বক্তারা বলেন, দৈনিক যুগের আলো প্রতিষ্ঠাতা রহিম উদ্দিন ভরসা ও প্রকাশক-সম্পাদক মমতাজ শিরীন ভরসার নেতৃত্বে ৩৪ বছর ধরে সত্য ও মানবতার পক্ষে কাজ করে যাচ্ছে। আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে একসঙ্গে চার সন্তানের নরমাল ডেলিভারি