Dhaka ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মীরা’, স্বাস্থ্য কর্মকর্তার পোস্ট ঘিরে বিতর্ক দিনাজপুর বীরগঞ্জে তান্ত্রিক কবিরাজ কে মারপিট এবং প্রস্রাব খাওয়ানোর ঘটনায় থানায় মামলা রুহিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সম্পাদন ও জমি দখলের অভিযোগ তাহিরপুরে খাল ইজারার নামে টাকা আদায়ের অভিযোগ, বৈধতা নিয়ে প্রশ্ন শিবপুরে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও চরভদ্রাসনে ৭ পিস কথিত ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার! কুইন্স লাইব্রেরিতে লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দুর্গাপুরে ভুয়া সংবাদের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ০৫:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৪৬ Time View

মোঃ সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহীর দুর্গাপুরে সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি সংশ্লিষ্ট বিষয় নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিত্তিহীন সংবাদ এবং বিকৃত ভিডিওর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে স্থানীয় কর্মকর্তা-কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন—একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে অফিস এবং এখানকার কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সংশ্লিষ্ট সংবাদের মাধ্যমে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে এবং একটি রাতের ৩ মিনিটের ভিডিওকে বিকৃত করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব প্রচার সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যমূলক এবং তথ্য যাচাইবিহীন বলে দাবি করেন তারা।

তাদের বক্তব্য—এমন ভিডিও ও সংবাদ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে অফিসের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। অথচ সেবাপ্রাপ্তদের সুবিধা নিশ্চিত করতে প্রতিনিয়ত স্বচ্ছভাবে সেবা প্রদান করা হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন—সাব-রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে সিন্ডিকেট পরিচালনা, অনিয়ম ও ঘুষ লেনদেনের ব্যাপারে যে তথ্য প্রকাশ করা হয়েছে—তা বাস্তবতার কোনো ভিত্তি নেই। কেউ যদি প্রকৃত প্রমাণ দেখাতে পারেন তবে আইনগতভাবে তা মোকাবেলা করতে তারা প্রস্তুত।

তারা আরও বলেন—“ভিডিও ফুটেজের কাটা-ছেঁড়া অংশ দেখিয়ে দায়ী প্রমাণ করার চেষ্টা বন্ধ হোক। পুরো ঘটনা তুলে ধরে সত্য যাচাই করতে হবে।”

প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়—সাম্প্রতিক সংবাদে যে অভিযোগ করা হয়েছে, তা প্রমাণহীন। বরং জনগণের সেবায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। সংবাদ প্রকাশের আগে ন্যূনতম অনুসন্ধান ও যাচাই করা সাংবাদিকতার নৈতিকতা—যা কিছু গণমাধ্যম অমান্য করেছে বলেও দাবি করা হয়।

বক্তারা সাংবাদিকদের উদ্দেশে বলেন—সত্য তথ্য নিশ্চিত করে সংবাদ পরিবেশন করুন। হয়রানিমূলক, প্রপাগান্ডা ও ক্লিকবেইট সংবাদ বন্ধ করুন। অন্যথায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।

আরও পড়ুনঃ  ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর সম্প্রীতির আহ্বান

সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে কর্মকর্তারা জানান—অসত্য প্রচার বন্ধ না হলে এবং অফিসের ভাবমূর্তি নষ্টের প্রচেষ্টা অব্যাহত থাকলে প্রশাসন ও আইনের শরণাপন্ন হবেন তারা। একই সঙ্গে প্রকৃত সত্য উদঘাটনে প্রয়োজনীয় তদন্তের দাবি জানান।
এ সময় স্থানীয় সেবাগ্রহীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের প্রতি আস্থা ও সমর্থন জানান।

Tag :
জনপ্রিয় নিউজ

‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মীরা’, স্বাস্থ্য কর্মকর্তার পোস্ট ঘিরে বিতর্ক

দুর্গাপুরে ভুয়া সংবাদের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

সময়: ০৫:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

মোঃ সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহীর দুর্গাপুরে সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি সংশ্লিষ্ট বিষয় নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিত্তিহীন সংবাদ এবং বিকৃত ভিডিওর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে স্থানীয় কর্মকর্তা-কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন—একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে অফিস এবং এখানকার কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সংশ্লিষ্ট সংবাদের মাধ্যমে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে এবং একটি রাতের ৩ মিনিটের ভিডিওকে বিকৃত করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব প্রচার সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যমূলক এবং তথ্য যাচাইবিহীন বলে দাবি করেন তারা।

তাদের বক্তব্য—এমন ভিডিও ও সংবাদ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে অফিসের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। অথচ সেবাপ্রাপ্তদের সুবিধা নিশ্চিত করতে প্রতিনিয়ত স্বচ্ছভাবে সেবা প্রদান করা হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন—সাব-রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে সিন্ডিকেট পরিচালনা, অনিয়ম ও ঘুষ লেনদেনের ব্যাপারে যে তথ্য প্রকাশ করা হয়েছে—তা বাস্তবতার কোনো ভিত্তি নেই। কেউ যদি প্রকৃত প্রমাণ দেখাতে পারেন তবে আইনগতভাবে তা মোকাবেলা করতে তারা প্রস্তুত।

তারা আরও বলেন—“ভিডিও ফুটেজের কাটা-ছেঁড়া অংশ দেখিয়ে দায়ী প্রমাণ করার চেষ্টা বন্ধ হোক। পুরো ঘটনা তুলে ধরে সত্য যাচাই করতে হবে।”

প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়—সাম্প্রতিক সংবাদে যে অভিযোগ করা হয়েছে, তা প্রমাণহীন। বরং জনগণের সেবায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। সংবাদ প্রকাশের আগে ন্যূনতম অনুসন্ধান ও যাচাই করা সাংবাদিকতার নৈতিকতা—যা কিছু গণমাধ্যম অমান্য করেছে বলেও দাবি করা হয়।

বক্তারা সাংবাদিকদের উদ্দেশে বলেন—সত্য তথ্য নিশ্চিত করে সংবাদ পরিবেশন করুন। হয়রানিমূলক, প্রপাগান্ডা ও ক্লিকবেইট সংবাদ বন্ধ করুন। অন্যথায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।

আরও পড়ুনঃ  শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে আগুনের খবর, ধোঁয়া নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস