Dhaka ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দেড় যুগ পর  তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার সীমান্ত উপজেলা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রায় দেড় যুগ পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে সীমান্ত উপজেলার ব্যবসায়ীদের মাঝে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
১২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কার্যকরী কমিটির-২১ টি পদে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।  এর মধ্যে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান সভাপতি খসরুল আলম নির্বাচিত হয়েছেন।  যদিও নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন নি।

সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী হলেন বর্তমান সাধারণ সম্পাদক সবুজ আলম, এনামুল হক ও মোস্তাক আহমেদ। সিনিয়র সহ সভাপতি পদে খন্দকার মোস্তাক আহমেদ ও আং সামাদ। সহ সভাপতি পদে খায়রুল বাশার, চৌধুরী রফিকুল হাসান শাহীন ও বোরহান উদ্দিন।  অর্থ সম্পাদক পদে নাছির মিয়া ও ফারুক আহমদ। সহ সাধারণ সম্পাদক পদে আহাদ উল্লাহ ও আলী আহমদ। আন্তর্জাতিক সম্পাদক পদে বদরুল শাহ ও নুর আহমদ। সাংগঠনিক সম্পাদক পদে জয়নাল আবেদীন, জালাল উদ্দিন ও মিজানুর রহমান। প্রচার সম্পাদক পদে মুক্তার আবেদীন রাজু। সহ প্রচার সম্পাদক পদে জহিরুল ইসলাম ও এরশাদ মিয়া। দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন ও শফিকুল ইসলাম।  কার্যকরী সদস্য পদে জসিম উদ্দিন,তোফায়েল আহমেদ, হযরত আলী, আখলাকুল, জেনারুল, জয়নাল আবেদীন,মহিবুর রহমান, মনিরুজ্জামান, আলী মোস্তফা, সরোয়ার আহমেদ,বাবুল মিয়া, রাকিবুল হাসান, বাছির মিয়া ও লোকমান মিয়া।

সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার জুনাব আলী , সহকারী নির্বাচন কমিশনার মেহেদী হাসান উজ্জ্বল, আলী হায়দার, ফেরদৌস আলম আখঞ্জী, ডাঃ সামস উদ্দিন ও রাকাব উদ্দিন।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া ৮২ মিলিমিটার মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ৩৬৪ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১২ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, ১৫ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৬ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১৯ নভেম্বর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল, ২১ নভেম্বর আপিল নিষ্পত্তি, ২২ নভেম্বর চূড়ান্ত প্রার্থীদের শুনানি, ২৫ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২৬ নভেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনার জানান, প্রায় দেড় যুগ   ধরে আমদানিকারক গ্রুপে আনুষ্ঠানিক কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবার নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

দেড় যুগ পর  তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন

সময়: ১০:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার সীমান্ত উপজেলা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রায় দেড় যুগ পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে সীমান্ত উপজেলার ব্যবসায়ীদের মাঝে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
১২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কার্যকরী কমিটির-২১ টি পদে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।  এর মধ্যে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান সভাপতি খসরুল আলম নির্বাচিত হয়েছেন।  যদিও নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন নি।

সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী হলেন বর্তমান সাধারণ সম্পাদক সবুজ আলম, এনামুল হক ও মোস্তাক আহমেদ। সিনিয়র সহ সভাপতি পদে খন্দকার মোস্তাক আহমেদ ও আং সামাদ। সহ সভাপতি পদে খায়রুল বাশার, চৌধুরী রফিকুল হাসান শাহীন ও বোরহান উদ্দিন।  অর্থ সম্পাদক পদে নাছির মিয়া ও ফারুক আহমদ। সহ সাধারণ সম্পাদক পদে আহাদ উল্লাহ ও আলী আহমদ। আন্তর্জাতিক সম্পাদক পদে বদরুল শাহ ও নুর আহমদ। সাংগঠনিক সম্পাদক পদে জয়নাল আবেদীন, জালাল উদ্দিন ও মিজানুর রহমান। প্রচার সম্পাদক পদে মুক্তার আবেদীন রাজু। সহ প্রচার সম্পাদক পদে জহিরুল ইসলাম ও এরশাদ মিয়া। দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন ও শফিকুল ইসলাম।  কার্যকরী সদস্য পদে জসিম উদ্দিন,তোফায়েল আহমেদ, হযরত আলী, আখলাকুল, জেনারুল, জয়নাল আবেদীন,মহিবুর রহমান, মনিরুজ্জামান, আলী মোস্তফা, সরোয়ার আহমেদ,বাবুল মিয়া, রাকিবুল হাসান, বাছির মিয়া ও লোকমান মিয়া।

সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার জুনাব আলী , সহকারী নির্বাচন কমিশনার মেহেদী হাসান উজ্জ্বল, আলী হায়দার, ফেরদৌস আলম আখঞ্জী, ডাঃ সামস উদ্দিন ও রাকাব উদ্দিন।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জের চার পয়েন্টে সকাল থেকেই যুবদল নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ও সরব উপস্থিতি