Dhaka ০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বগুড়ায় ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মাতারবাড়ী পোর্ট অ্যাক্সেস রোড প্রকল্পে বালু উত্তোলনে ৪১৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকে ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ নারী কেলেঙ্কারিতে বহিষ্কৃত সেই আরিফকে বিআইডব্লিউটিএর ক্রয় ও সংরক্ষণ বিভাগে পদায়ন পলাশবাড়ীতে মানসম্মত ওষুধ বিক্রয় ও অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু, দেড় ঘণ্টা পর মরদেহ উদ্ধার হোয়াইক্যংয়ের কাটাখালী সীমান্তে আপন দুই ভাইয়ের মাদক সিন্ডিকেটের অভিযোগ কালিগঞ্জে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার কালিয়াকৈরে ‘হানিট্র্যাপ’ চক্রের ৪ সদস্য আটক ভোলাহাটে খাদ্য গুদামের সামনে ইয়াবা সেবনকালে হাতেনাতে ৪ যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নওগাঁয় ছাত্রাবাস থেকে সরকারি কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • সময়: ১১:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১০ Time View

মোঃ সারোয়ার হোসেন অপু,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৪) নামের নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকালে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার ‘জননী ছাত্রাবাস’ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমন নওগাঁর মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইমন জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল রুমে একাই থাকতেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। কোনো সাড়াশব্দ না পেয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মামা ছাত্রাবাসে যান। সেখানে গিয়ে বারবার দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

পরে ছাত্রাবাসের অন্যান্য আবাসিক শিক্ষার্থীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হলে ঘরের ফ্যানের ঝুলানোর রডের সঙ্গে ইমনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তাৎক্ষণিকভাবে নওগাঁ সদর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা ছাত্রাবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুনঃ  বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে প্রবাসী অনলাইন গ্রুপ-সৌদি আরব (দাম্মাম)
Tag :
জনপ্রিয় নিউজ

বগুড়ায় ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নওগাঁয় ছাত্রাবাস থেকে সরকারি কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সময়: ১১:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৪) নামের নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকালে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার ‘জননী ছাত্রাবাস’ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমন নওগাঁর মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইমন জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল রুমে একাই থাকতেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। কোনো সাড়াশব্দ না পেয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মামা ছাত্রাবাসে যান। সেখানে গিয়ে বারবার দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

পরে ছাত্রাবাসের অন্যান্য আবাসিক শিক্ষার্থীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হলে ঘরের ফ্যানের ঝুলানোর রডের সঙ্গে ইমনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তাৎক্ষণিকভাবে নওগাঁ সদর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা ছাত্রাবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুনঃ  বাবাকে হারিয়েও থামেনি স্বপ্ন, এবার ইকনের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী