Dhaka ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি’র শোক সভা ও দোয়া মাহফিল মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে ৭০ বয়স্ক পুরুষ বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা কুমারখালীতে যৌন হয়রানিতে ব্যর্থ হয়ে ৫ বছরের শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, অভিযুক্ত কিশোর গ্রেফতার সাভারে চাঁদা না পেয়ে হামলা, চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে লুটপাটের অভিযোগ ময়মনসিংহে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • Reporter Name
  • সময়: ০৯:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১৮ Time View

আবুনাঈম রিপন :নরসিংদী থেকে :

নরসিংদীর শিবপুরে পোল্ট্রি মুরগি ও ডিম উৎপাদনে ব্যয়ের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়া এবং বাজারে করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব এবং পোলট্রি খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন পোলট্রি খামারি ও ডিলাররা। পরে তাঁরা সড়কে ডিম ভেঙ্গে প্রতীকী প্রতিবাদ জানান।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে সড়কে এ মানববন্ধন হয়। নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক পোলট্রি খামারি, ডিলার ও ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘পোল্ট্রি খামার রক্ষা কর, সিন্ডিকেট ধ্বংস কর, ‘পোল্ট্রি খামার বাচাও, পোল্ট্রি ব্যবসায়ী বাচাও. ‘পোলট্রি মুরগী ও ডিম উৎপাদনের খরচ বেশি এবং বিক্রয় মূল্য কম থাকা, ‘পোল্ট্রি খাদ্যের অসহনীয় মূল্য বৃদ্ধি ও নিম্ন মানের খাদ্য উৎপাদনের প্রতিবাদ, এবং ‘করপোরেট কোম্পানির ডিম উৎপাদন বন্ধ করো, খামারিদের রক্ষা করো’—এমন নানা দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কর্মসূচির একপর্যায়ে নিজেদের উৎপাদিত ডিম সড়কে ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান।

খামারিরা বলেন, পোলট্রি খাদ্য, একদিনের বাচ্চা ও ঔষধের দাম বৃদ্ধি পেলেও উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য মিলছে না। এতে উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে অনেক ক্ষুদ্র ও মাঝারি খামারিরা খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।

খামারিদের অভিযোগ, বাজারে মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও করপোরেট প্রতিষ্ঠানের প্রভাবের কারণে উৎপাদকেরা ন্যায্যমূল্য পাচ্ছেন না।

পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, পোলট্রি খাত দেশের খাদ্যনিরাপত্তা ও প্রাণিজ আমিষের অন্যতম প্রধান ভিত্তি। খামারিদের স্বার্থ রক্ষায় ও পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশের খামারিদের নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে ধর্ষণের চেষ্টা মামলা হতে বাঁচার জন্য বাদির বিরুদ্ধে পাল্টা মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানোর অপচেষ্টা,কালিগঞ্জ থানা ও পিবিআই তদন্তে মিথ্যা প্রমাণিত,বাদীর শেষ না রাজীতে তদন্তে পুলিশ

মানববন্ধনে বক্তব্য দেন নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মো: ওমর ফারুক, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (মেজু), সিনিয়র সহসভাপতি মো: ওসমান মিয়া, সহসভাপতি সাইদুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, শিবপুর উপজেলা পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী রাসেল মুন্সিসহ বিভিন্ন উপজেলার পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

সময়: ০৯:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আবুনাঈম রিপন :নরসিংদী থেকে :

নরসিংদীর শিবপুরে পোল্ট্রি মুরগি ও ডিম উৎপাদনে ব্যয়ের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়া এবং বাজারে করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব এবং পোলট্রি খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন পোলট্রি খামারি ও ডিলাররা। পরে তাঁরা সড়কে ডিম ভেঙ্গে প্রতীকী প্রতিবাদ জানান।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে সড়কে এ মানববন্ধন হয়। নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক পোলট্রি খামারি, ডিলার ও ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘পোল্ট্রি খামার রক্ষা কর, সিন্ডিকেট ধ্বংস কর, ‘পোল্ট্রি খামার বাচাও, পোল্ট্রি ব্যবসায়ী বাচাও. ‘পোলট্রি মুরগী ও ডিম উৎপাদনের খরচ বেশি এবং বিক্রয় মূল্য কম থাকা, ‘পোল্ট্রি খাদ্যের অসহনীয় মূল্য বৃদ্ধি ও নিম্ন মানের খাদ্য উৎপাদনের প্রতিবাদ, এবং ‘করপোরেট কোম্পানির ডিম উৎপাদন বন্ধ করো, খামারিদের রক্ষা করো’—এমন নানা দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কর্মসূচির একপর্যায়ে নিজেদের উৎপাদিত ডিম সড়কে ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান।

খামারিরা বলেন, পোলট্রি খাদ্য, একদিনের বাচ্চা ও ঔষধের দাম বৃদ্ধি পেলেও উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য মিলছে না। এতে উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে অনেক ক্ষুদ্র ও মাঝারি খামারিরা খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।

খামারিদের অভিযোগ, বাজারে মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও করপোরেট প্রতিষ্ঠানের প্রভাবের কারণে উৎপাদকেরা ন্যায্যমূল্য পাচ্ছেন না।

পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, পোলট্রি খাত দেশের খাদ্যনিরাপত্তা ও প্রাণিজ আমিষের অন্যতম প্রধান ভিত্তি। খামারিদের স্বার্থ রক্ষায় ও পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশের খামারিদের নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের উন্মাদনার মাঝেও ফিলিস্তিন-লেবাননের প্রতি সংহতি