Dhaka ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নরসিংদীতে মু’ক্তিপ’ণ আদায় চ’ক্রের ৩ সদস্য গ্রেপ্তার” নির্বাচনের মাধ্যমে মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা পাওয়া যায়নি: মিয়া গোলাম পরওয়ার সেপ্টেম্বরেই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দুয়ার, নেওয়া হবে ২ লাখ শ্রমিক এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে তথ্য সংশোধনের সুযোগ, নতুন আবেদনের সময় ১২-১৩ সেপ্টেম্বর ফ্যামিলি কার্ডের পাইলটে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: আমির খসরু জামায়াতের কর্মসূচিতে আওয়ামী লীগের অংশগ্রহণের আশঙ্কা, দাবি রাশেদ খাঁনের নেপালে বন্যায় ভয়াবহ বিপর্যয়, মৃত ৭৩৪; নিখোঁজ প্রায় আড়াই হাজার ৬১ দিনের গুমের স্মৃতি, বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন স্বরাষ্ট্রমন্ত্রী গুমের বিচার নিশ্চিত করতে বিশ্বসম্প্রদায়ের পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গুমের স্বজনদের অপেক্ষার অবসান চান শফিকুর রহমান, দাবি নিরপেক্ষ তদন্তের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীতে মে দিবস পালিত

  • Reporter Name
  • সময়: ০৯:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ৩০০ Time View

নরসিংদীতে মে দিবস পালিত পরিবহন খাতে প্রযুক্তিনির্ভর পরিবর্তনের আহ্বান

আবুনাঈম রিপন: স্টাফ রিপোর্টার:

নরসিংদীতে মে দিবস উপলক্ষে আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও স্টার্টআপ নরসিংদী এর যৌথ উদ্যোগে সাহেপ্রতাব মোড়ে এক আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পরিবহন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পরিবহন খাতের বিদ্যমান সমস্যা ও তা সমাধানের পথ নিয়ে মতবিনিময় করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ সারোয়ার হোসেন মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইজমুননাহার ইকরা।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্টার্টআপ নরসিংদীর নির্বাহী পরিচালক মুহাম্মদ মোশাররফ হোসেন। তিনি পরিবহন খাতকে আরও উন্নত,পরিবেশবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ ইকো মুভস এর সম্ভাবনা ও কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, পরিবহন খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে আমাদের প্রয়োজন সৃজনশীল চিন্তা ও প্রযুক্তির সমন্বয়।

সভাপতির বক্তব্যে মোঃ সারোয়ার হোসেন মৃধা শ্রমিক ও মালিকদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। তিনি ঘোষণা দেন, নরসিংদীর পরিবহন ব্যবস্থা হবে দুর্নীতিমুক্ত ও মডেল হিসেবে গড়ে উঠবে। সেইসাথে তিনি ইকো মুভস বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।ইকো মুভসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, ইকো মুভস শুধু যানজট নিরসন নয়, বরং এটি পরিবেশ সংরক্ষণ, আধুনিক বিজ্ঞাপন ব্যবস্থা এবং আয় সৃষ্টির একটি প্ল্যাটফর্ম। এই প্রকল্প বাস্তবায়ন হলে নরসিংদীর পরিবহন ব্যবস্থা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।

উক্ত অনুষ্ঠানটি নরসিংদীর পরিবহন খাতে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা তৈরি করেছে।

আরও পড়ুনঃ  জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর
Tag :
জনপ্রিয় নিউজ

নরসিংদীতে মু’ক্তিপ’ণ আদায় চ’ক্রের ৩ সদস্য গ্রেপ্তার”

নরসিংদীতে মে দিবস পালিত

সময়: ০৯:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

নরসিংদীতে মে দিবস পালিত পরিবহন খাতে প্রযুক্তিনির্ভর পরিবর্তনের আহ্বান

আবুনাঈম রিপন: স্টাফ রিপোর্টার:

নরসিংদীতে মে দিবস উপলক্ষে আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও স্টার্টআপ নরসিংদী এর যৌথ উদ্যোগে সাহেপ্রতাব মোড়ে এক আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পরিবহন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পরিবহন খাতের বিদ্যমান সমস্যা ও তা সমাধানের পথ নিয়ে মতবিনিময় করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ সারোয়ার হোসেন মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইজমুননাহার ইকরা।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্টার্টআপ নরসিংদীর নির্বাহী পরিচালক মুহাম্মদ মোশাররফ হোসেন। তিনি পরিবহন খাতকে আরও উন্নত,পরিবেশবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ ইকো মুভস এর সম্ভাবনা ও কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, পরিবহন খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে আমাদের প্রয়োজন সৃজনশীল চিন্তা ও প্রযুক্তির সমন্বয়।

সভাপতির বক্তব্যে মোঃ সারোয়ার হোসেন মৃধা শ্রমিক ও মালিকদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। তিনি ঘোষণা দেন, নরসিংদীর পরিবহন ব্যবস্থা হবে দুর্নীতিমুক্ত ও মডেল হিসেবে গড়ে উঠবে। সেইসাথে তিনি ইকো মুভস বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।ইকো মুভসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, ইকো মুভস শুধু যানজট নিরসন নয়, বরং এটি পরিবেশ সংরক্ষণ, আধুনিক বিজ্ঞাপন ব্যবস্থা এবং আয় সৃষ্টির একটি প্ল্যাটফর্ম। এই প্রকল্প বাস্তবায়ন হলে নরসিংদীর পরিবহন ব্যবস্থা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।

উক্ত অনুষ্ঠানটি নরসিংদীর পরিবহন খাতে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা তৈরি করেছে।

আরও পড়ুনঃ  ধ্বংসস্তূপের নিচে ৪ ঘণ্টা, ৯৭ বছর বয়সেও হার মানেননি গুনা মায়া