Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

 নরসিংদীতে মোবাইল কোর্টে জরিমানা, বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • Reporter Name
  • সময়: ১০:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৮ Time View

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) মাসুম পেপার মিল নামক প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নরসিংদী সদর আসমা জাহান সরকারের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী এবং মাধবদী থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইটিপি (ETP) চালু না থাকার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

এছাড়া প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে আগামী দুই মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে পরিবেশের ছাড়পত্র গ্রহণ ও ইটিপি স্থাপনের জন্য মুচলেকা নেওয়া হয়।

অন্যদিকে জেলা প্রশাসন, নরসিংদী ও পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া নরসিংদী শহরের বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে মদনগঞ্জ রোডসংলগ্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেন এবং বর্জ্য ফেলার জন্য একটি নির্দিষ্ট ডাম্পিং স্পট নির্ধারণের নির্দেশনা দেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, সহকারী কমিশনার (ভূমি) নরসিংদী সদর, মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তা এবং শীলমান্দি, মহিষাশুড়া ও মাধবদী ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বুড়িচং পৌরসভার মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

 নরসিংদীতে মোবাইল কোর্টে জরিমানা, বিশ্ব পরিবেশ দিবস পালিত

সময়: ১০:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬