
মোঃজোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যতিক্রমী উদ্যোগ, জনসাধারণকে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করা এবং সাংগঠনিক কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রাখায় ‘সেরা উপজেলা সভাপতি’ সম্মাননা পেয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সভাপতি মোবারক হোসেন সুমন।
সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যতিক্রমী কাজ, জনসাধারণকে সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করা এবং সাংগঠনিক কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রাখার কারণে ‘সেরা উপজেলা সভাপতি’ সম্মাননা পেয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সভাপতি মোবারক হোসেন সুমন।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানীর ঢাকা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ। ‘নিরাপদ সড়ক চাই, We Demand Safe Road’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নিসচার নেতাকর্মীরা অংশ নেন।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য হাবিবুর রশিদ। এছাড়া নিরাপদ সড়ক আন্দোলনের অগ্রদূত ও নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

মহাসমাবেশে কিশোরগঞ্জ সদর উপজেলা নিসচার সভাপতি মোবারক হোসেন সুমনকে ‘সেরা উপজেলা সভাপতি’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়। সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যতিক্রমী কাজ, জনসাধারণকে সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করা, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়তা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ সদর উপজেলায় নিসচার কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করে যাচ্ছেন মোবারক হোসেন সুমন। চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করা, নিরাপদ সড়কের প্রয়োজনীয়তা তুলে ধরা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি স্থানীয়ভাবে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিচ্ছেন।
সম্মাননা গ্রহণের পর মোবারক হোসেন সুমন বলেন, “এই সম্মাননা শুধু আমার একার অর্জন নয়। এটি কিশোরগঞ্জ সদর উপজেলা নিসচার সব নেতাকর্মীর সম্মিলিত প্রচেষ্টর স্বীকৃতি। নিরাপদ সড়ক প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
সম্মাননা গ্রহণের পর মোবারক হোসেন সুমন বলেন, “এই সম্মাননা শুধু আমার একার অর্জন নয়। এটি কিশোরগঞ্জ সদর উপজেলা নিসচার সব নেতাকর্মীর সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। নিরাপদ সড়ক প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
মহাসমাবেশে বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর পাশাপাশি চালক, পথচারীসহ সর্বস্তরের মানুষের মধ্যে দায়িত্বশীল আচরণ ও দীর্ঘমেয়াদি সচেতনতা তৈরি করতে হবে। সড়ক নিরাপত্তাকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশ শেষে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন নিসচার নেতাকর্মীরা।
Reporter Name 
























