Dhaka ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়ে পদদলনে নিহত ১, আহত অন্তত ৮ জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর সৌদিতে এক বছরে মৃত্যুদণ্ড কার্যকর ১০০ জনে পৌঁছেছে বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী ডাকাতের কথায় নিরপরাধ ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ, নবীনগরে সংবাদ সম্মেলন হাসপাতালে ঢুকে প্রবাসী ব্যবসায়ীকে পিটুনি, পা ভেঙে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ কাহারোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১ জনকে অর্থদণ্ড রেকর্ড গড়ার দৌড়ে রোনালদো, ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের লোহার সঙ্গে ধাক্কায় যুবক নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের সতর্ক অবস্থান

বগুড়া জেলা প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজে সতর্কতামূলক মহড়া ও অবস্থান কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। নেতৃত্ব দেন সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা এবং সদস্য সচিব হোসেন সোহাগ।

সংগঠনটির নেতাকর্মীরা দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সদস্য পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে, যা গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

ছাত্রদল নেতারা বলেন, দেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে অতীতের বিভিন্ন ঘটনার বিচার প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। তাদের মতে, রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত বিভিন্ন অনিয়মের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকার প্রত্যয় জানান।

আরও পড়ুনঃ  আজ বিশ্ব বাবা দিবস সকল বাবাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা
Tag :
জনপ্রিয় নিউজ

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান

নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের সতর্ক অবস্থান

সময়: ১০:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বগুড়া জেলা প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজে সতর্কতামূলক মহড়া ও অবস্থান কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। নেতৃত্ব দেন সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা এবং সদস্য সচিব হোসেন সোহাগ।

সংগঠনটির নেতাকর্মীরা দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সদস্য পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে, যা গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

ছাত্রদল নেতারা বলেন, দেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে অতীতের বিভিন্ন ঘটনার বিচার প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। তাদের মতে, রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত বিভিন্ন অনিয়মের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকার প্রত্যয় জানান।

আরও পড়ুনঃ  পাহাড় ও বন রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করবে গ্রীন রোড শো: থানজামা লুসাই