Dhaka ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ি লণ্ডভণ্ড ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • সময়: ০৪:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১৬৭ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম,

পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে মানুষের ঘরবাড়ি কৃষি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কে বিদ্যুৎ খুটি ও গাছপালা ভেংগে পড়েছে তার ছিড়ে পড়ায় বিদ্যুৎ রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে পুরো জেলায় বোদা ও দেবীগঞ্জ, আটোয়ারী তেতুলিয়া উপজেলার অনেকাংশ। এমন পরিস্থিতিতে সকালে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পরিদর্শনে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বস্ততায় কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছে ভুক্তভোগীরা বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে এবং রাত ১২টার পর শুরু হয় তীব্র কালবৈশাখী ঝড়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঝড়ের সময় বোদা উপজেলার চন্দনবাড়ী, সাকোয়া, পাচপীর ইউনিয়ন সহ দেবীগঞ্জ উপজেলার অনেকাংশ ঘরবাড়ি সহ গাছপালা ও মরিচ, ভূট্রা, তরমুজের ক্ষেত অনেকেরই প্রায় নিশ্চিহ্ন অবস্থা।

বোদা পৌরসভার ভাসাইনগর এলাকার বাসিন্দা খসরু জানান, গতকালের ঝড় এবং শিলাবৃষ্টির তীব্রতায় তাদের ঘরের টিনের চাল অসংখ্য ফুটো হয়ে জালের আকার ধারণ করেছে। এছাড়াও ফলজ ও বনজ গাছ উপরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বোদা উপজেলার শালশিরি এলাকার দরিদ্র একজন কৃষক জানান, ২০ শতক জায়গায় মরিচ গাছ লাগিয়েছেন আর মাত্র কয়েকদিন পরেই ক্ষেত থেকে মরিচ তোলা যেত। এমন সময় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে তার পুরো মরিচ ক্ষেত নষ্ট হয়ে পথে বসে গেল।

শনিবার সকালে এসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় সংসদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিভিন্ন এলাকা ঘুরে বলেন, ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে বহু ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বোদা ও দেবীগঞ্জ উপজেলায় ভুট্টা, গমসহ বিভিন্ন রবিশস্য এবং শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া লিচু ও আমের মুকুলও নষ্ট হয়েছে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের উপরে মানুষের হাত নেই। এটিকে মোকাবেলা করার জন্য অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছি। দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ সহ তালিকা করে সরকারি ভাবে সহোযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই এই ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। আগামী ১ এপ্রিল পর্যন্ত জেলায় ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ি লণ্ডভণ্ড ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

সময়: ০৪:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম,

পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে মানুষের ঘরবাড়ি কৃষি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কে বিদ্যুৎ খুটি ও গাছপালা ভেংগে পড়েছে তার ছিড়ে পড়ায় বিদ্যুৎ রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে পুরো জেলায় বোদা ও দেবীগঞ্জ, আটোয়ারী তেতুলিয়া উপজেলার অনেকাংশ। এমন পরিস্থিতিতে সকালে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পরিদর্শনে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বস্ততায় কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছে ভুক্তভোগীরা বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে এবং রাত ১২টার পর শুরু হয় তীব্র কালবৈশাখী ঝড়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঝড়ের সময় বোদা উপজেলার চন্দনবাড়ী, সাকোয়া, পাচপীর ইউনিয়ন সহ দেবীগঞ্জ উপজেলার অনেকাংশ ঘরবাড়ি সহ গাছপালা ও মরিচ, ভূট্রা, তরমুজের ক্ষেত অনেকেরই প্রায় নিশ্চিহ্ন অবস্থা।

বোদা পৌরসভার ভাসাইনগর এলাকার বাসিন্দা খসরু জানান, গতকালের ঝড় এবং শিলাবৃষ্টির তীব্রতায় তাদের ঘরের টিনের চাল অসংখ্য ফুটো হয়ে জালের আকার ধারণ করেছে। এছাড়াও ফলজ ও বনজ গাছ উপরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বোদা উপজেলার শালশিরি এলাকার দরিদ্র একজন কৃষক জানান, ২০ শতক জায়গায় মরিচ গাছ লাগিয়েছেন আর মাত্র কয়েকদিন পরেই ক্ষেত থেকে মরিচ তোলা যেত। এমন সময় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে তার পুরো মরিচ ক্ষেত নষ্ট হয়ে পথে বসে গেল।

শনিবার সকালে এসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় সংসদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিভিন্ন এলাকা ঘুরে বলেন, ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে বহু ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বোদা ও দেবীগঞ্জ উপজেলায় ভুট্টা, গমসহ বিভিন্ন রবিশস্য এবং শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া লিচু ও আমের মুকুলও নষ্ট হয়েছে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের উপরে মানুষের হাত নেই। এটিকে মোকাবেলা করার জন্য অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছি। দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ সহ তালিকা করে সরকারি ভাবে সহোযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  কঠিন চীবরদান উপলক্ষে পানছড়ির বৌদ্ধ বিহারে ৩ বিজিবির সহযোগিতা