Dhaka ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দর থেকে সরাসরি সংসদে এমরান, প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন ফেসবুকে ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা টাঙ্গাইলে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, এলাকায় ব্যাপক কৌতূহল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পঞ্চগড়ে রাস্তা পাঁকাকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের সদর উপজেলায় গ্রামীণ কাঁচা সড়ক পাঁকাকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দরুয়া পাড়া এলাকায় কমলাপুর লাঙ্গলগাঁও সড়কের পাশে এলাকাবাসীর এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক আমিনুর রহমান, পঞ্চগড় মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর আলী, শ্রমিক নেতা দুলাল, স্থানীয় রাজেদুল ইসলাম, জয়তুন, সয়ফুল, রাসেল, বেলাল, মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় কমলাপুর, দরুয়াপাড়া, লাঙ্গল গাঁও সহ কয়েকটি গ্রামের তিন শতাধিক পুরুষ, মহিলা সহ শিশুর অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে কমলাপুর লাঙ্গল গাঁও সড়ক ধরে চলাচল করছি অন্তত তিন হাজারের বেশি মানুষ। এখানে ঢ়েমশিমারী পোল্ট্রি ফার্মের ভারী গাড়ি চলাচল করে সড়কটি ক্ষতিগ্রস্থ করেছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। অনেক সময় গাড়ি সাইকেল নিয়ে মানুষজন গর্তে পড়ে গিয়ে আহত হন। এই সড়ক ধরে মানুষজন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে যায়। প্রাথমিক বিদ্যালয়, বালিক উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক উচ্চ বিদ্যালয় সহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে। অনেক শিক্ষার্থী এই রাস্তা ধরে চলাচল করে। কিন্তু খানাখন্দে তাদের চলাচলে নানা দূর্ভোগ পোহাতে হয়। যদিও বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইটের খোঁয়া ও বালু দিয়ে রোলার করে সাময়িক সড়কটি সংস্কার করেছে। কিন্তু তা স্থায়ী নয়। আমরা চাই সড়কটি পাঁকা করণের জন্য। বর্তমানে পোল্ট্রি ফার্ম রাস্তা দিয়ে ভারী গাড়ি নিতে চায় কিন্তু তাদের কারণে তো রাস্তা আবার ক্ষতিগ্রস্থ হবে।

আমরা আন্দোলন করছি এ কারণে আমিনুলকে পা ছিড়ে ফেলার হুমকি দিয়েছে ছাত্রদলের নেতা রাজু। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা তার বিচার চাই। আমরা চাই ফার্মের গাড়ি চলুক আমরা বাঁধা দেইনা। কিন্তু তাদের গাড়ির কারণে সড়কে মানুষ চলাচল করতে পারেনা। কেননা সড়কটি খুবই সংকীর্ণ। সড়কটি প্রশস্ত করে পাঁকাকরণ করা জরুরী। আর ফার্মের লোকজন আমাদের সাথে আলোচনায় বসুক। আমরা প্রশাসনের লোকজন সহ সবাই মিলে এর সুষ্ঠু সমাধান করবো। তবে কোন ছলচাতুরী করলে এর ফলাফল ভালো হবে না।

আরও পড়ুনঃ  প্রত্যাশার বাংলাদেশ গঠনের পথে: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন

পরে পঞ্চগড় মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর আলী, শ্রমিক নেতা দুলাল হোসেন দ্রুত সবাই বসে বিষয়টি সুরাহার আশ্বাস দিলে বিক্ষোভ সমাবেশ শেষ করেন স্থানীয়রা। তবে কোন ছলচাতুরী করলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

Tag :
জনপ্রিয় নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান

পঞ্চগড়ে রাস্তা পাঁকাকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সময়: ১০:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের সদর উপজেলায় গ্রামীণ কাঁচা সড়ক পাঁকাকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দরুয়া পাড়া এলাকায় কমলাপুর লাঙ্গলগাঁও সড়কের পাশে এলাকাবাসীর এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক আমিনুর রহমান, পঞ্চগড় মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর আলী, শ্রমিক নেতা দুলাল, স্থানীয় রাজেদুল ইসলাম, জয়তুন, সয়ফুল, রাসেল, বেলাল, মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় কমলাপুর, দরুয়াপাড়া, লাঙ্গল গাঁও সহ কয়েকটি গ্রামের তিন শতাধিক পুরুষ, মহিলা সহ শিশুর অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে কমলাপুর লাঙ্গল গাঁও সড়ক ধরে চলাচল করছি অন্তত তিন হাজারের বেশি মানুষ। এখানে ঢ়েমশিমারী পোল্ট্রি ফার্মের ভারী গাড়ি চলাচল করে সড়কটি ক্ষতিগ্রস্থ করেছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। অনেক সময় গাড়ি সাইকেল নিয়ে মানুষজন গর্তে পড়ে গিয়ে আহত হন। এই সড়ক ধরে মানুষজন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে যায়। প্রাথমিক বিদ্যালয়, বালিক উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক উচ্চ বিদ্যালয় সহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে। অনেক শিক্ষার্থী এই রাস্তা ধরে চলাচল করে। কিন্তু খানাখন্দে তাদের চলাচলে নানা দূর্ভোগ পোহাতে হয়। যদিও বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইটের খোঁয়া ও বালু দিয়ে রোলার করে সাময়িক সড়কটি সংস্কার করেছে। কিন্তু তা স্থায়ী নয়। আমরা চাই সড়কটি পাঁকা করণের জন্য। বর্তমানে পোল্ট্রি ফার্ম রাস্তা দিয়ে ভারী গাড়ি নিতে চায় কিন্তু তাদের কারণে তো রাস্তা আবার ক্ষতিগ্রস্থ হবে।

আমরা আন্দোলন করছি এ কারণে আমিনুলকে পা ছিড়ে ফেলার হুমকি দিয়েছে ছাত্রদলের নেতা রাজু। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা তার বিচার চাই। আমরা চাই ফার্মের গাড়ি চলুক আমরা বাঁধা দেইনা। কিন্তু তাদের গাড়ির কারণে সড়কে মানুষ চলাচল করতে পারেনা। কেননা সড়কটি খুবই সংকীর্ণ। সড়কটি প্রশস্ত করে পাঁকাকরণ করা জরুরী। আর ফার্মের লোকজন আমাদের সাথে আলোচনায় বসুক। আমরা প্রশাসনের লোকজন সহ সবাই মিলে এর সুষ্ঠু সমাধান করবো। তবে কোন ছলচাতুরী করলে এর ফলাফল ভালো হবে না।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ার চুকনগর হাটে ঝাঁকি জালের ধুম, মৎস্য ঘের ও বর্ষার আমেজে জমজমাট বেচাকেনা