Dhaka ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
লালমনিরহাট সদরে প্রকল্পের রক্ষক যখন ভক্ষক, পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রোহিঙ্গা সংকট ছাড়িয়েছে মানবিকতার গণ্ডি, যুক্ত হয়েছে নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিদেশে পালানোর আশঙ্কা, যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা সংবিধানে নিশ্চিত করা হবে চাঁদা না পেয়ে পিস্তল তাক, পরে তিন রাউন্ড ফাঁকা গুলি বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা খুলনায় তিন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা মসজিদের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ সংসদীয় কমিটির শিমু হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য, আত্মপক্ষ শুনানি ২৬ অক্টোবর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পরিকল্পিত নগরীর গুরুত্ব দিলেন বিভাগীয় কমিশনার

মো: গোলাম কিবরিয়া, রাজশাহীর জেলা প্রতিনিধি

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী বলেছেন, টেকসই নগরায়ণ, পরিকল্পিত আবাসন এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য শক্তি ব্যবহারে গুরুত্ব দিতে হবে। সঠিক মাস্টার প্ল্যান ও নিয়ম মেনে বাড়িঘর নির্মাণ করা জরুরি। গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি জানান। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বিভাগীয় প্রশাসন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।

বিভাগীয় কমিশনার বলেন, ইমারত নির্মাণের সময় সরকারি নিয়ম অনুযায়ী রাস্তা থেকে নির্দিষ্ট দূরত্ব ছাড় দেওয়া, পর্যাপ্ত আলো-বাতাসের সুযোগ রাখা এবং বিল্ডিং কোড মেনে অগ্নি ও ভূমিকম্প নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আদর্শ নগরায়ণে অন্তত ৩০ থেকে ৫০ শতাংশ উন্মুক্ত স্থান এবং ১০ থেকে ২০ শতাংশ সবুজ এলাকা ও জলাশয় সংরক্ষণ করা আবশ্যক। অননুমোদিত নকশায় ভবন নির্মাণ কিংবা নকশার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত তলা বাড়ানো নগরীর নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলে বলে তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল ওয়াকিল এবং আলোচক হিসেবে বক্তৃতা করেন রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী মো. মশিউর রহমান এবং রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু উপস্থিত ছিলেন।
এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ  তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা
Tag :
জনপ্রিয় নিউজ

লালমনিরহাট সদরে প্রকল্পের রক্ষক যখন ভক্ষক, পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পরিকল্পিত নগরীর গুরুত্ব দিলেন বিভাগীয় কমিশনার

সময়: ১১:৩৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

মো: গোলাম কিবরিয়া, রাজশাহীর জেলা প্রতিনিধি

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী বলেছেন, টেকসই নগরায়ণ, পরিকল্পিত আবাসন এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য শক্তি ব্যবহারে গুরুত্ব দিতে হবে। সঠিক মাস্টার প্ল্যান ও নিয়ম মেনে বাড়িঘর নির্মাণ করা জরুরি। গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি জানান। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বিভাগীয় প্রশাসন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।

বিভাগীয় কমিশনার বলেন, ইমারত নির্মাণের সময় সরকারি নিয়ম অনুযায়ী রাস্তা থেকে নির্দিষ্ট দূরত্ব ছাড় দেওয়া, পর্যাপ্ত আলো-বাতাসের সুযোগ রাখা এবং বিল্ডিং কোড মেনে অগ্নি ও ভূমিকম্প নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আদর্শ নগরায়ণে অন্তত ৩০ থেকে ৫০ শতাংশ উন্মুক্ত স্থান এবং ১০ থেকে ২০ শতাংশ সবুজ এলাকা ও জলাশয় সংরক্ষণ করা আবশ্যক। অননুমোদিত নকশায় ভবন নির্মাণ কিংবা নকশার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত তলা বাড়ানো নগরীর নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলে বলে তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল ওয়াকিল এবং আলোচক হিসেবে বক্তৃতা করেন রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী মো. মশিউর রহমান এবং রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু উপস্থিত ছিলেন।
এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা