Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধে তারিখ কারসাজি, নকল BSTI লোগো: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতি, লুটপাট-ভাঙচুর; আহত ৪ শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর নিলেন ডা. নূরুল হক কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পরিবর্তনের শুরুটা নিজের ভেতর থেকে করি

  • Reporter Name
  • সময়: ০১:৫১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৩৩৫ Time View

      `আসুন, পরিবর্তনের শুরুটা নিজের ভেতর থেকে করি”

রহমান মৃধা, গবেষক ও লেখক:

যদি একটি জাতির খারাপ হতে ৫৪ বছর লাগে, তাহলে এক বছরে কীভাবে ভালো হওয়া সম্ভব?
যদি বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত, সৎ, সুশিক্ষিত, ন্যায়পরায়ণ এবং সৃজনশীল হতে চায়, তবে সেটা কি মাত্র এক বছরের মধ্যে সম্ভব?
প্রকৃত সত্য হলো—৫৪ বছরের দুর্নীতির আগুন এক বছরে নিভিয়ে ভালো কিছু করা যায় না।
বর্তমান বাস্তবতা হলো, গত ৯ মাসে একজন নেতাকর্মীও বুকে হাত রেখে বলতে পারবে না যে, তারা কোনো ভালো কাজ করেছে।
যেখানে ড. ইউনূসের মতো একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি তার পুরো সময় (৯ মাস) এক উন্নত বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় নিয়োজিত রেখেছেন, সেখানে কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকে দেখি না, যিনি মন থেকে তার প্রচেষ্টাকে সমর্থন কিংবা সহায়তা করেছেন।
তাদের পক্ষ থেকে ভালো কিছু করার কোনো দৃশ্যমান পদক্ষেপও চোখে পড়েনি।
আমি মনে করি, যতদিন ড. ইউনূস সুস্থ আছেন, আমাদের তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত এবং তার ন্যায়পরায়ণতা, ম্যানেজমেন্ট কৌশল ও গ্রহণযোগ্যতা থেকে শেখা উচিত। একই সঙ্গে, দেশের সমস্ত দুর্নীতিবাজ ও অপকর্মীদের চিহ্নিত করা জরুরি।
শুধু আওয়ামী লীগের পেছনে সময় নষ্ট না করে, বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সন্ত্রাসী ও দুর্নীতিবাজদেরও বিচারের আওতায় আনুন।
তারপর নিরপেক্ষ নির্বাচন করুন—তখন সফলতা আসবে।
না হলে, “যে লাউ, সে কদু”—আজ এই মুহূর্তে লিখে রাখুন, আমি বলছি।
বিএনপি নানা কৌশলে নির্বাচন নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর পেছনে কী কূটনৈতিক ষড়যন্ত্র বা গোপন উদ্দেশ্য রয়েছে—কেউ কি তা খুঁজে দেখেছে? নাকি সবাই চোখ বন্ধ করে নাটক দেখে চলেছে?
আওয়ামী লীগের দীর্ঘ দিনের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের ফলেই ৫ই আগস্টে স্বৈরাচারের পতন ঘটেছে।
নেতাকর্মীরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, অথচ রাষ্ট্রের মূল চাবিকাঠি এখনো তাদের হাতে। রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি স্তরে আজও আওয়ামী লীগের বিষাক্ত শেকড় ছড়িয়ে আছে।
তাহলে প্রশ্ন আসে—যারা আওয়ামী লীগের সমর্থক ছিল, তাদের রাজনীতি করতে বাধা দেওয়া কেন?
কেন অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছে না?
আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেই, তবুও দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি আগের চেয়েও বেড়েছে।
যদি এই লুটেরা কর্মকাণ্ড বন্ধ না হয়, তাহলে প্রশ্ন থেকেই যায়—স্বৈরাচারের পতনের নামে এই নাটক কেন মঞ্চস্থ হলো?
কে কার সঙ্গে প্রহসন করছে?
আজকের বাস্তবতায় চোখ মেললেই দেখা যায়—লুটপাট বেড়েছে, অনিয়ম চরমে উঠেছে, দুর্নীতি দানবের মতো মাথা তুলেছে।
রাস্তা দখল করা সেই ছাত্ররা আজ দেশের ক্ষতিগ্রস্ত সন্ত্রাসী খেলোয়াড়ে পরিণত হয়েছে।
তাহলে কোথায় গেল দেশপ্রেম? কোথায় সেই ত্যাগের চেতনা?
সত্যি কথা হলো—এত রক্ত, এত বিসর্জন—সবকিছু কি ছিল শুধু দুর্নীতির পালাবদলের জন্য?
পৃথিবী তো ভুলে যায়নি—জনগণ কি আবারও প্রতারিত হলো?
আওয়ামী লীগ অতীতে ভারতের দালালি করে ক্ষমতায় টিকে ছিল। আজ বিএনপি-জামাতও ভারতের তল্পিবাহক হতে মরিয়া।
ঘটনা কী? উদ্দেশ্য কী? নাকি দেশ বিক্রির হাট বসেছে?
ড. ইউনূসের মতো একজন স্বাধীন মেরুদণ্ডসম্পন্ন নেতা থাকার কারণেই তারা পুরোপুরি ভারতের গোলামী করতে পারছে না—এটাই তাদের আসল ব্যথা।
তাই তারা হাওয়া গরম করে দ্রুত নির্বাচন চাইছে।
আমি শেখ হাসিনার আমলেও প্রবাস থেকে লিখতাম। তখনও সব লেখা ছাপা হতো না, তবে অন্তত ৬০% অপ্রিয় সত্য আলো দেখতে পেত।
আর এখন? ৩০% লেখাও প্রকাশ পায় না, আর যদি প্রকাশিত হয়, সেটিও উঠিয়ে নেওয়া হয়।
বিশ্বাস না হলে, কালবেলা পত্রিকা দেখুন।
তাই, কেউ এসে আমাকে বুঝিয়ে লাভ নেই— আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশ স্বর্গ হয়ে গেছে—না, হয়নি। আর এভাবে হবে না।
ড. ইউনূসের মতো ন্যায়বান নেতার নেতৃত্বে যদি সত্যিকারের দেশপ্রেমিক শক্তি একত্রিত হতো, তবে পরিবর্তন সম্ভব ছিল।
কিন্তু আজ বাংলাদেশের মাটি সেই মনমানসিকতা হারিয়ে ফেলেছে।
আজ রাজনীতি মানে দুর্নীতির নতুন মোড়ক, দেশপ্রেম মানে লুটপাটের নতুন লাইসেন্স।
এখনো সময় আছে—যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসো, তারা জেগে ওঠো। নইলে, এই মাতৃভূমি দুর্বৃত্তদের হাতে বিক্রি হয়ে যাবে—চিরতরে।
যদি আমার কথা মনে ধরে, তবে আসুন, সবাই মিলে একবার হলেও মন থেকে শতভাগ চেষ্টা করি।
দেখবেন—সুজলা-সুফলা শস্যশ্যামলা এই বাংলাদেশে প্রকৃতির অফুরন্ত সম্পদ আমাদের জীবনকে কীভাবে সমৃদ্ধ করতে পারে, তা উপলব্ধি করতে পারবেন।
দেশে উল্লেখযোগ্য কোনো খনিজ সম্পদ না থাকলেও আছে পদ্মা, মেঘনা, যমুনার প্রবাহিত জীবনরক্ত।
নদীর পানি আমাদের মাটি উর্বর করে তুলেছে, যার ফলশ্রুতিতে ধান, পাট, শাক-সবজি, ফলমূলসহ শতধরনের ফসল জন্মায়।
ইলিশ, সুপারি, নারিকেল, ধান, বিভিন্ন রবিশস্য—এসবই আমাদের প্রধান সম্পদ। এগুলোর দিকেই নজর দিন।
আমরা বিশাল জনগোষ্ঠীর দেশ। এই জনগণকে চোর বানাবেন না, মানুষ বানান।
তখনই গোটা বিশ্বের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে।
গরুর মতো “নির্বাচন, নির্বাচন” বলে অকারণে জাবর কেটে সময় নষ্ট না করে, বাস্তবভিত্তিক কাজ করুন।
পারস্পরিক সহায়তায় এগিয়ে চলুন। দেখবেন, আমরা সকলেই ভালো থাকবো।
সর্বোপরি, নতুন প্রজন্মের কাছে বলি:
আমি চল্লিশ বছর দেশের বাইরে থেকেও দেশের অন্নের অপচয় করিনি। সর্বদা চেষ্টা করেছি একজন সৎ, নিষ্ঠাবান, সৃজনশীল মানুষ হিসেবে দেশের জন্য কিছু ভালো করতে।
কখনো কোনো রিটার্ন আশা করিনি, এমনকি দেশে ফিরি না।
আমি যখন পারি, তোমরাও পারবে।
কারণ, তোমরাই তো দেশের সব সুযোগ-সুবিধা ভোগ করছো—তোমাদের তো আমার চেয়ে বেশি দরদ থাকা উচিত, তাই না?
আমি দেশের মালিক। আমার অধিকার তোমাদের হাতে তুলে দিয়েছি। বিনিময়ে শুধু একটাই আশা—তোমরা ভালো হয়ে যাও।
এবার, নিজেদের সংশোধন করে দেশটাকে গড়তে হবে—কারণ দেশটা আমাদের সকলের।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

— রহমান মৃধা
গবেষক ও লেখক
সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন
rahman.mridha@gmail.com

Tag :
জনপ্রিয় নিউজ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

পরিবর্তনের শুরুটা নিজের ভেতর থেকে করি

সময়: ০১:৫১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

আরও পড়ুনঃ  বিকেলেই তীব্র হতে পারে লোডশেডিং, বিদ্যুতের ঘাটতি ২৮৯৪ মেগাওয়াটের শঙ্কা

— রহমান মৃধা
গবেষক ও লেখক
সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন
rahman.mridha@gmail.com