Dhaka ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক মিথুনের বিরুদ্ধে তদন্তের আশ্বাস জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়ন কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা বকশীগঞ্জে পরিদর্শনের পরদিনই পানি নিষ্কাশনে মাঠে শাকিল তালুকদার বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আশার আর্থিক সহায়তা প্রদান কেন্দুয়ায় সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী: বিশেষ শিশুদের শিক্ষায় মানবিক উদ্যোগ, সরকারি স্বীকৃতির দাবি নেত্রকোনার কেন্দুয়ায় টিকেট খেলা কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২; পাল্টাপাল্টি হামলা ও লুটপাটের অভিযোগ ডিমলায় বুড়িতিস্তা নদীর বাঁধ সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুস সাত্তার ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার ও একজন গ্রেপ্তার ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা: বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক মিথুনের বিরুদ্ধে তদন্তের আশ্বাস

  • Reporter Name
  • সময়: ০৯:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

আশরাফুজ্জামান,
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে পড়া না পারায় প্রথম শ্রেণির এক কোমলমতি শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে পূর্ব গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাফুজার রহমান মিথুনের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, তিনি শিক্ষার্থীর পেট মুচড়ে ধরাসহ শ্রেণিকক্ষের বেঞ্চে শুইয়ে নির্যাতন করেন।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নির্যাতিত শিক্ষার্থী আনিসা আক্তার মায়া (৭) পূর্ব গোপালপুর গ্রামের আইয়ুব আলীর মেয়ে। সে বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার খবর পেয়ে সংবাদকর্মীরা শিশুটির বাড়িতে গেলে কান্নাজড়িত কণ্ঠে সে জানায়,
“পড়া না পারলে মিথুন স্যার সব সময় এভাবে পেট মুচড়ে ধরে কষ্ট দেন। আজ দুপুর একটার দিকে পড়া দিতে না পারায় স্যার এত জোরে পেটে চাপ দেন যে আমি সহ্য করতে না পেরে কেঁদে ফেলি।”

শিশুটি আরও অভিযোগ করে,
“এর আগেও একদিন পড়া না পারায় আমাকে বেঞ্চে শুইয়ে পেটে চাপ দিয়ে নির্যাতন করেছিলেন স্যার।”

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন,
“আজ একটি অভিযোগ পেয়ে আপনারা এসেছেন, কিন্তু এর আগে বিদ্যালয়টি কত ভালো কাজ করেছে বা ভালো ফলাফল এনেছে, তখন তো আপনারা আসেননি।”

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গোলেনুর জানান, সহকারী শিক্ষক মাহাফুজার রহমান মিথুনের বিরুদ্ধে এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে সম্মাননা
Tag :
জনপ্রিয় নিউজ

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক মিথুনের বিরুদ্ধে তদন্তের আশ্বাস

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক মিথুনের বিরুদ্ধে তদন্তের আশ্বাস

সময়: ০৯:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

আশরাফুজ্জামান,
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে পড়া না পারায় প্রথম শ্রেণির এক কোমলমতি শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে পূর্ব গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাফুজার রহমান মিথুনের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, তিনি শিক্ষার্থীর পেট মুচড়ে ধরাসহ শ্রেণিকক্ষের বেঞ্চে শুইয়ে নির্যাতন করেন।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নির্যাতিত শিক্ষার্থী আনিসা আক্তার মায়া (৭) পূর্ব গোপালপুর গ্রামের আইয়ুব আলীর মেয়ে। সে বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার খবর পেয়ে সংবাদকর্মীরা শিশুটির বাড়িতে গেলে কান্নাজড়িত কণ্ঠে সে জানায়,
“পড়া না পারলে মিথুন স্যার সব সময় এভাবে পেট মুচড়ে ধরে কষ্ট দেন। আজ দুপুর একটার দিকে পড়া দিতে না পারায় স্যার এত জোরে পেটে চাপ দেন যে আমি সহ্য করতে না পেরে কেঁদে ফেলি।”

শিশুটি আরও অভিযোগ করে,
“এর আগেও একদিন পড়া না পারায় আমাকে বেঞ্চে শুইয়ে পেটে চাপ দিয়ে নির্যাতন করেছিলেন স্যার।”

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন,
“আজ একটি অভিযোগ পেয়ে আপনারা এসেছেন, কিন্তু এর আগে বিদ্যালয়টি কত ভালো কাজ করেছে বা ভালো ফলাফল এনেছে, তখন তো আপনারা আসেননি।”

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গোলেনুর জানান, সহকারী শিক্ষক মাহাফুজার রহমান মিথুনের বিরুদ্ধে এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  চন্দনাইশের বরমায় সাড়ে ৩ হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ