Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের পরিবেশ ক্যাম্পেইন

  • Reporter Name
  • সময়: ০৭:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০ Time View

মো. শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি


বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছায় পরিবেশবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে বুধবার সকালে পাইকগাছা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। পরে অতিথিরা অনুষ্ঠানে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বিষয়ে ছোট থিয়েটার পরিবেশন করেন কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের শিক্ষার্থীরা।

সিএসও সভাপতি শারমিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভিন ও উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত।

এ ছাড়া পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারসিকের বাবলু জোয়ার্দ্দার। বক্তব্য দেন সাংবাদিক আলাউদ্দীন রাজা, বারসিকের সমন্বয়ক কুমারেশ বাউয়ালী, শিক্ষক হিমাংশু বিশ্বাস, শিক্ষার্থী দীপা সাধু ও বারসিকের মুক্তি রানী।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন সাংবাদিক ফসিয়ার রহমান।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো জরুরি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু দিবসভিত্তিক কর্মসূচি নয়, দৈনন্দিন জীবনেও পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে। এ জন্য শিশু-কিশোর ও তরুণদের সম্পৃক্ত করে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন বক্তারা।

আরও পড়ুনঃ  বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান শ্রমিক দল নেতা মনিরুজ্জামানের
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের পরিবেশ ক্যাম্পেইন

সময়: ০৭:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মো. শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি


বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছায় পরিবেশবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে বুধবার সকালে পাইকগাছা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। পরে অতিথিরা অনুষ্ঠানে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বিষয়ে ছোট থিয়েটার পরিবেশন করেন কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের শিক্ষার্থীরা।

সিএসও সভাপতি শারমিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভিন ও উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত।

এ ছাড়া পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারসিকের বাবলু জোয়ার্দ্দার। বক্তব্য দেন সাংবাদিক আলাউদ্দীন রাজা, বারসিকের সমন্বয়ক কুমারেশ বাউয়ালী, শিক্ষক হিমাংশু বিশ্বাস, শিক্ষার্থী দীপা সাধু ও বারসিকের মুক্তি রানী।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন সাংবাদিক ফসিয়ার রহমান।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো জরুরি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু দিবসভিত্তিক কর্মসূচি নয়, দৈনন্দিন জীবনেও পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে। এ জন্য শিশু-কিশোর ও তরুণদের সম্পৃক্ত করে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন বক্তারা।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী