Dhaka ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত সাপাহারে রিকশা ও ভ্যান চালক ইউনিয়নের দিঘীরহাট বাজার শাখার কমিটি গঠন, সভাপতি সাদ্দাম, সম্পাদক মামুন নোয়াখালীর হাতিয়ায় পরিচয় মেলার আগেই বৃদ্ধের মৃত্যু পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক, বাঁধ নির্মাণের আকুল দাবি কালীগঞ্জের জামালপুরে জামাইয়ের হাতে শ্বশুর খুন শংকরপুরে মাদকের আস্তানা, ১৮৫ বোতল সিরাপসহ নারী-পুরুষ গ্রেফতার ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন সারের লুটপাট রোধে দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের সফল অভিযান সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা বুড়িচংয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ ধ্বংসের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পুঠিয়ায় জমির টপসয়েল কাটার দায়ে অকেজো ৩ এস্কেভেটর, দুজনের কারাদণ্ড প্রদান

  • Reporter Name
  • সময়: ১০:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১ Time View

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর অকেজো করা হয়েছে। একইসঙ্গে বিপুল পরিমাণ ডিজেল ধ্বংস ও ব্যাটারি জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

অভিযানকালে পরিবহনের সুযোগ না থাকায় ফসলি জমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর পুরোপুরি অকেজো করা হয়।

মোবাইল কোর্টে টাঙ্গাইলের আজহারের ছেলে আব্দুর রহিম (২৮)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে পুঠিয়ার রাতোয়াল এলাকার শাহজাহান আলীর ছেলে শাহাবুদ্দীনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ঘটনাস্থলে থাকা আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মোবাইল কোর্টে তার বিচার করা সম্ভব হয়নি। পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ছয়টি ব্যাটারি জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা ২৫০ লিটারের বেশি ডিজেল ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান
Tag :
জনপ্রিয় নিউজ

মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

পুঠিয়ায় জমির টপসয়েল কাটার দায়ে অকেজো ৩ এস্কেভেটর, দুজনের কারাদণ্ড প্রদান

সময়: ১০:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর অকেজো করা হয়েছে। একইসঙ্গে বিপুল পরিমাণ ডিজেল ধ্বংস ও ব্যাটারি জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

অভিযানকালে পরিবহনের সুযোগ না থাকায় ফসলি জমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর পুরোপুরি অকেজো করা হয়।

মোবাইল কোর্টে টাঙ্গাইলের আজহারের ছেলে আব্দুর রহিম (২৮)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে পুঠিয়ার রাতোয়াল এলাকার শাহজাহান আলীর ছেলে শাহাবুদ্দীনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ঘটনাস্থলে থাকা আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মোবাইল কোর্টে তার বিচার করা সম্ভব হয়নি। পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ছয়টি ব্যাটারি জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা ২৫০ লিটারের বেশি ডিজেল ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুনঃ  হৃদরোগে আক্রান্ত দুলালের পাশে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট