Dhaka ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনারসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ প্রাণী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, কারণ যা জানা গেল সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ৩০২ বোতল ইস্কাফ সিরাপ জব্দ, আটক ২ নারী টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রাণী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান

  • Reporter Name
  • সময়: ১১:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৮ Time View

মোঃ সারোয়ার হোসেন অপু,
নওগাঁ জেলা প্রতিনিধি:

প্রাণী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।

নিষ্ঠা ও আন্তরিকতার সহিত পশু-প্রাণীর সুচিকিৎসায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে তাঁর সপ্তম মৃত্যুবার্ষিকীতে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয়ে যৌথভাবে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের পরিবারের পক্ষে তাঁর স্ত্রী মোছাঃ নুরুন্নাহার এবং সন্তান সাংবাদিক কাজী নুরুন্নবী (নাইস)-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পশু-প্রাণী চিকিৎসক মোঃ শাহিনুর ইসলাম ও মোঃ শাহিনুর আলম, অবসরপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন এবং অবসরপ্রাপ্ত উপজেলা ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও মরহুমের প্রাক্তন সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই মরহুম কাজী মোফাজ্জল হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। ১৯৪৫ সালে নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণকারী এই গুণী ব্যক্তি ১৯৬৩ সালে সাফল্যের সাথে ম্যাট্রিক পাসের পর পশুসম্পদ অধিদপ্তরে যোগদান করেন।

কর্মজীবনে তিনি অত্যন্ত সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। অর্জনের ঝুলিতে ছিল ১৯৭২ সালে ময়মনসিংহ থেকে লাইভস্টক ট্রেনিং কোর্সে প্রথম স্থান অর্জন, ১৯৮৮ সালে গাইবান্ধা হতে পশুসম্পদ উন্নয়নে শ্রেষ্ঠত্বের সনদ এবং ১৯৯৮ সালে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর থেকে জেলাভিত্তিক শ্রেষ্ঠ পশু চিকিৎসকের গৌরব।

২০০৩ সালে অবসর গ্রহণের পরও তিনি নিজ এলাকায় পোল্ট্রি খামার গড়ে তুলে প্রাণিসম্পদ উন্নয়নে ভূমিকা রাখেন। ২০১৯ সালের ৩১ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই সৎ ও নিষ্ঠাবান চিকিৎসক আজও তাঁর কর্ম ও সততার স্মৃতি হয়ে সহকর্মী ও এলাকাবাসীর হৃদয়ে বেঁচে আছেন।

আরও পড়ুনঃ  এসএসসির ফলাফলে বুড়িচংয়ে সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ
Tag :
জনপ্রিয় নিউজ

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রাণী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান

সময়: ১১:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু,
নওগাঁ জেলা প্রতিনিধি:

প্রাণী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।

নিষ্ঠা ও আন্তরিকতার সহিত পশু-প্রাণীর সুচিকিৎসায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে তাঁর সপ্তম মৃত্যুবার্ষিকীতে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয়ে যৌথভাবে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের পরিবারের পক্ষে তাঁর স্ত্রী মোছাঃ নুরুন্নাহার এবং সন্তান সাংবাদিক কাজী নুরুন্নবী (নাইস)-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পশু-প্রাণী চিকিৎসক মোঃ শাহিনুর ইসলাম ও মোঃ শাহিনুর আলম, অবসরপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন এবং অবসরপ্রাপ্ত উপজেলা ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও মরহুমের প্রাক্তন সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই মরহুম কাজী মোফাজ্জল হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। ১৯৪৫ সালে নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণকারী এই গুণী ব্যক্তি ১৯৬৩ সালে সাফল্যের সাথে ম্যাট্রিক পাসের পর পশুসম্পদ অধিদপ্তরে যোগদান করেন।

কর্মজীবনে তিনি অত্যন্ত সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। অর্জনের ঝুলিতে ছিল ১৯৭২ সালে ময়মনসিংহ থেকে লাইভস্টক ট্রেনিং কোর্সে প্রথম স্থান অর্জন, ১৯৮৮ সালে গাইবান্ধা হতে পশুসম্পদ উন্নয়নে শ্রেষ্ঠত্বের সনদ এবং ১৯৯৮ সালে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর থেকে জেলাভিত্তিক শ্রেষ্ঠ পশু চিকিৎসকের গৌরব।

২০০৩ সালে অবসর গ্রহণের পরও তিনি নিজ এলাকায় পোল্ট্রি খামার গড়ে তুলে প্রাণিসম্পদ উন্নয়নে ভূমিকা রাখেন। ২০১৯ সালের ৩১ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই সৎ ও নিষ্ঠাবান চিকিৎসক আজও তাঁর কর্ম ও সততার স্মৃতি হয়ে সহকর্মী ও এলাকাবাসীর হৃদয়ে বেঁচে আছেন।

আরও পড়ুনঃ  রাতে নেশা, দিনে ঘুম—ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ