Dhaka ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন পঞ্চবটি-মুক্তারপুর সড়কে সৌরবিদ্যুৎ, বছরে সাশ্রয় ৪৮ লাখ টাকা নকল সিগারেটে সাড়ে ৭২ কোটি ভ্যাট ফাঁকি, গোয়েন্দা জালে ভারগো টোব্যাকো পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব ৫০তম পর্বে মোশাররফ-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’ কলেজে যাওয়ার কথা বলে বের হওয়ার পর নিখোঁজ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি স্থানীয় সরকার নির্বাচন: ১১৪ ভেন্যুতে পুলিশের প্রশিক্ষণ শুরু বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদের রাজশাহী মেডিকেলে মৃত্যু কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বকশীগঞ্জে অনলাইনভিত্তিক সার বিতরণ ব্যবস্থাপনা নিয়ে অবহিতকরণ সভা

  • Reporter Name
  • সময়: ০৭:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ Time View

মোঃ মোনাহার মিয়া, স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশীগঞ্জে অনলাইনভিত্তিক ফার্টিলাইজার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (FDMS)-এর মাধ্যমে সার বিতরণ কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন, FDMS-এর ডেভেলপার হৃদয় হাসান রাফি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় অনলাইনভিত্তিক সার বিতরণ ব্যবস্থাপনা, সার বিতরণের তথ্য সংরক্ষণ, ডিলারদের সার ক্রয়-বিক্রয়ের হিসাব এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, FDMS-এর মাধ্যমে একজন কৃষক তাঁর জমির পরিমাণ অনুযায়ী নির্ধারিত পরিমাণের বেশি সার কিনতে পারবেন না। ফলে একজন কৃষকের সার গ্রহণের তথ্য অনলাইনে সংরক্ষিত থাকবে এবং একই কৃষক অতিরিক্ত সার নেওয়ার সুযোগ পাবেন না।

এ ছাড়া উপজেলার প্রতিটি সার ডিলারের দৈনিক সার ক্রয় ও বিক্রয়ের তথ্য অনলাইনে নিয়মিত পর্যবেক্ষণ করা যাবে। এর ফলে সার বিতরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে সভায় জানানো হয়।

বক্তারা বলেন, FDMS চালুর মাধ্যমে সার বিতরণ কার্যক্রম আরও আধুনিক ও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে প্রকৃত কৃষকের কাছে সহজ ও সুষ্ঠুভাবে সার পৌঁছে দেওয়া এবং সার বিতরণের সার্বিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ আরও কার্যকর হবে।

আরও পড়ুনঃ  শহীদ আবরার ফাহাদ হত্যার বিচার বাংলার মাটিতে হবেই : কুষ্টিয়ায় রাশেদ খাঁন
Tag :
জনপ্রিয় নিউজ

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

বকশীগঞ্জে অনলাইনভিত্তিক সার বিতরণ ব্যবস্থাপনা নিয়ে অবহিতকরণ সভা

সময়: ০৭:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মোঃ মোনাহার মিয়া, স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশীগঞ্জে অনলাইনভিত্তিক ফার্টিলাইজার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (FDMS)-এর মাধ্যমে সার বিতরণ কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন, FDMS-এর ডেভেলপার হৃদয় হাসান রাফি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় অনলাইনভিত্তিক সার বিতরণ ব্যবস্থাপনা, সার বিতরণের তথ্য সংরক্ষণ, ডিলারদের সার ক্রয়-বিক্রয়ের হিসাব এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, FDMS-এর মাধ্যমে একজন কৃষক তাঁর জমির পরিমাণ অনুযায়ী নির্ধারিত পরিমাণের বেশি সার কিনতে পারবেন না। ফলে একজন কৃষকের সার গ্রহণের তথ্য অনলাইনে সংরক্ষিত থাকবে এবং একই কৃষক অতিরিক্ত সার নেওয়ার সুযোগ পাবেন না।

এ ছাড়া উপজেলার প্রতিটি সার ডিলারের দৈনিক সার ক্রয় ও বিক্রয়ের তথ্য অনলাইনে নিয়মিত পর্যবেক্ষণ করা যাবে। এর ফলে সার বিতরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে সভায় জানানো হয়।

বক্তারা বলেন, FDMS চালুর মাধ্যমে সার বিতরণ কার্যক্রম আরও আধুনিক ও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে প্রকৃত কৃষকের কাছে সহজ ও সুষ্ঠুভাবে সার পৌঁছে দেওয়া এবং সার বিতরণের সার্বিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ আরও কার্যকর হবে।

আরও পড়ুনঃ  বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়র প্রার্থী কামাল হোসেন