Dhaka ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ইসকন অন্নমিত্র ফাউন্ডেশন এর মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নরসিংদীর মনোহরদীতে জমি-সংক্রান্ত বিরোধে লাঠির আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু বকশীগঞ্জে জলাবদ্ধ কৃষিজমি পরিদর্শনে বিএনপি নেতা শাকিল জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি গোদাগাড়ীতে যুবককে মারধর, মোবাইল ভাঙচুর ও স্বর্ণালংকার হারানোর অভিযোগ; থানায় জিডি প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ চাঁদপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর গণমিছিলে বক্তারা: গণভোটের জনরায় মেনে না নিলে যে কোন পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে: আইউব আলী হাওলাদার পূর্বধলায় আব্দুর রেজ্জাকের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ, গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন কৃষি ও জলাবদ্ধতামুক্ত এলাকার নিশ্চয়তা চান ভুক্তভোগী কৃষকরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বকশীগঞ্জে জলাবদ্ধ কৃষিজমি পরিদর্শনে বিএনপি নেতা শাকিল

  • Reporter Name
  • সময়: ০৭:৩৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৫ Time View

মোঃ মোনাহার মিয়া, স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া, হাজিপাড়া, মৌলভীপাড়া, পশ্চিম নামাপাড়া ও মালিরচর এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় ৫ হাজার একর কৃষিজমি জলাবদ্ধ হয়ে রয়েছে। ফলে বিস্তীর্ণ এসব জমিতে চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। একই সঙ্গে দুর্ভোগ বেড়েছে স্থানীয় বাসিন্দাদেরও।

শনিবার (১ আগস্ট) জলাবদ্ধ এসব এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের দীর্ঘদিনের ভোগান্তির চিত্র তুলে ধরেন এবং সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে কৃষিজমি পানিতে তলিয়ে থাকে। ফলে ধানসহ বিভিন্ন মৌসুমি ফসল আবাদ করা সম্ভব হয় না। এতে প্রতিবছরই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। তারা দ্রুত ও স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরিদর্শন শেষে সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন,
“বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আফসার আলী, পৌর যুবদলের সদস্য সচিব তানজির সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর ওলামা দলের সভাপতি মো. আরিফ মিয়া, পৌর মৎস্যজীবী দলের সভাপতি সুরুজ্জামান বাবু, মৎস্যজীবী দলের নেতা আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকাবাসী দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে কৃষিজমি চাষাবাদের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান
Tag :
জনপ্রিয় নিউজ

ইসকন অন্নমিত্র ফাউন্ডেশন এর মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বকশীগঞ্জে জলাবদ্ধ কৃষিজমি পরিদর্শনে বিএনপি নেতা শাকিল

সময়: ০৭:৩৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

মোঃ মোনাহার মিয়া, স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া, হাজিপাড়া, মৌলভীপাড়া, পশ্চিম নামাপাড়া ও মালিরচর এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় ৫ হাজার একর কৃষিজমি জলাবদ্ধ হয়ে রয়েছে। ফলে বিস্তীর্ণ এসব জমিতে চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। একই সঙ্গে দুর্ভোগ বেড়েছে স্থানীয় বাসিন্দাদেরও।

শনিবার (১ আগস্ট) জলাবদ্ধ এসব এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের দীর্ঘদিনের ভোগান্তির চিত্র তুলে ধরেন এবং সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে কৃষিজমি পানিতে তলিয়ে থাকে। ফলে ধানসহ বিভিন্ন মৌসুমি ফসল আবাদ করা সম্ভব হয় না। এতে প্রতিবছরই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। তারা দ্রুত ও স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরিদর্শন শেষে সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন,
“বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আফসার আলী, পৌর যুবদলের সদস্য সচিব তানজির সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর ওলামা দলের সভাপতি মো. আরিফ মিয়া, পৌর মৎস্যজীবী দলের সভাপতি সুরুজ্জামান বাবু, মৎস্যজীবী দলের নেতা আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকাবাসী দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে কৃষিজমি চাষাবাদের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও