Dhaka ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রাম নাসিমন ভবন কার্যালয়ে দোয়া মাহফিল আমার কাগজ-এর প্রতিষ্ঠা বার্ষিকীর সেমিনারে বক্তারা, সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য মানব সেবামূলক সংগঠন হাসি’র এক যুগ পূর্তী কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম বগুড়ায় বাসে নারী যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১!! ডিমলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকার বিরুদ্ধে ছাত্রীদের দিয়ে শরীর ম্যাসেজ করার অভিযোগ ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২ গোদাগাড়ীর এক পরিবারেই মাদকের রমরমা সাম্রাজ্য লস্করহাটির ‘পলাশ সিন্ডিকেট’ কেন অধরা? সিরাজুল আলম খান এর তৃতীয় প্রয়াণ দিবসে মুক্ত রাজনৈতিক আন্দোলন এর আলোচন অনুষ্ঠিত বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বগুড়ায় বাসে নারী যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১!!

  • Reporter Name
  • সময়: ০৯:৫৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৯ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়া-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক নারী যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ১ হাজার অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে শম্ভু ডাল মিলসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত নারী হলেন মোছা. রিতা খাতুন ওরফে নুপুর (৩৭)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার জুবলি বাগান এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ থেকে বগুড়াগামী নুর পরিবহনের (রেজি. নং: ঢাকা মেট্রো-জ-১১-২৮৮৭) একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। বাসের সি-৪ আসনে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা ওই নারী যাত্রীর দেহ ও ট্রাভেল ব্যাগ তল্লাশি করে চারটি কালো পলিথিনে মোড়ানো CUPIGESIC লেবেলযুক্ত বুপ্রেনরফাইন ইনজেকশনের মোট ১ হাজার অ্যাম্পুল উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে ২ মিলিলিটার করে মোট ২ হাজার মিলিলিটার (২ লিটার) ইনজেকশন ছিল।

এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি Walton Primo R8 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিম কার্ডও জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৩(খ) ও ২৬(১) ধারায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া সরকার ঘোষিত ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।##

আরও পড়ুনঃ  নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রাম নাসিমন ভবন কার্যালয়ে দোয়া মাহফিল

বগুড়ায় বাসে নারী যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১!!

সময়: ০৯:৫৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

বগুড়া প্রতিনিধি:

বগুড়া-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক নারী যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ১ হাজার অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে শম্ভু ডাল মিলসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত নারী হলেন মোছা. রিতা খাতুন ওরফে নুপুর (৩৭)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার জুবলি বাগান এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ থেকে বগুড়াগামী নুর পরিবহনের (রেজি. নং: ঢাকা মেট্রো-জ-১১-২৮৮৭) একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। বাসের সি-৪ আসনে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা ওই নারী যাত্রীর দেহ ও ট্রাভেল ব্যাগ তল্লাশি করে চারটি কালো পলিথিনে মোড়ানো CUPIGESIC লেবেলযুক্ত বুপ্রেনরফাইন ইনজেকশনের মোট ১ হাজার অ্যাম্পুল উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে ২ মিলিলিটার করে মোট ২ হাজার মিলিলিটার (২ লিটার) ইনজেকশন ছিল।

এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি Walton Primo R8 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিম কার্ডও জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৩(খ) ও ২৬(১) ধারায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া সরকার ঘোষিত ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।##

আরও পড়ুনঃ  কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত