Dhaka ১০:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদেশি পিস্তল ও গুলি সহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর নবীনগরে ১৫০ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সংকট আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী খুলনার রায়ের মহলে অভিযান: বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সদস্য রবিউল গ্রেপ্তার প্রত্যন্ত অঞ্চলের শতবর্ষী লাইব্রেরিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজারো মূল্যবান বই কালিগঞ্জে বিতর্কিত প্রধান শিক্ষক আমির খসরুর বিরুদ্ধে তদন্ত, অনিয়মের অভিযোগে অভিভাবকদের ক্ষোভ খুলনার রূপসায় র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি রোগী বাছাই ক্যাম্প
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে নবদম্পতির মৃত্যু

  • Reporter Name
  • সময়: ০৬:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ২৫ Time View

মো. সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় খাড়িতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কার্তিকাহার গ্রামের মো. শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮) এবং তার স্বামী মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নুর ইসলাম (২২)।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, দুপুরে কার্তিকাহার গ্রামের একটি খাড়িতে গোসল করতে যান দম্পতি। প্রথমে নুর ইসলাম পানিতে ঝাঁপ দেন। কিছুক্ষণ পর তাকে পানির ওপরে না দেখে স্ত্রী সুমাইয়া আক্তারও তাকে উদ্ধারের উদ্দেশ্যে পানিতে নামেন। একপর্যায়ে দুজনই পানির নিচে তলিয়ে যান।

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের পানির নিচ থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহ দুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

আরও পড়ুনঃ  নবীনগর সেমন্তঘরের ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ,ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে মানবিক সহানুভূতির হাত:নগদ ৫০ হাজার টাকা সহায়তা দিলেন
Tag :
জনপ্রিয় নিউজ

বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম

বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে নবদম্পতির মৃত্যু

সময়: ০৬:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মো. সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় খাড়িতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কার্তিকাহার গ্রামের মো. শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮) এবং তার স্বামী মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নুর ইসলাম (২২)।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, দুপুরে কার্তিকাহার গ্রামের একটি খাড়িতে গোসল করতে যান দম্পতি। প্রথমে নুর ইসলাম পানিতে ঝাঁপ দেন। কিছুক্ষণ পর তাকে পানির ওপরে না দেখে স্ত্রী সুমাইয়া আক্তারও তাকে উদ্ধারের উদ্দেশ্যে পানিতে নামেন। একপর্যায়ে দুজনই পানির নিচে তলিয়ে যান।

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের পানির নিচ থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহ দুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

আরও পড়ুনঃ  উৎসব সুপার মার্কেট ও ট্রিটমেন্ট হাসপাতাল সংলগ্ন এলাকা