Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বান্দরবানে আগুনে পুড়ে নিঃস্ব ১৭ পরিবারের পাশে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনী

  • Reporter Name
  • সময়: ১০:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫৭ Time View

 

বান্দরবান, ১২ নভেম্বর ২০২৬:


বিপদে মানুষের পাশে দাঁড়ানো এবং আর্তমানবতার সেবায় দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন। বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনা ও সহযোগিতায় বান্দরবান সদর জোনের মাধ্যমে রোয়াংছড়ি উপজেলার বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের পুনর্বাসনে ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন, চিকিৎসাসেবা ও শুকনা খাবারসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ০৯ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে চরম দুর্ভোগের সম্মুখীন হয়। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনায় বান্দরবান সদর জোন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায় আজ ১২ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ১৬০০ ঘটিকায় আয়োজিত সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন, চিকিৎসাসেবা ও শুকনা খাবার বিতরণ করেন লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি, জোন কমান্ডার, বান্দরবান সদর জোন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং দুর্ভোগের কথা আন্তরিকভাবে শোনেন। পাশাপাশি ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে বান্দরবান সদর জোন তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনা ও সহযোগিতায় বান্দরবান সদর জোন কর্তৃক পরিচালিত এ মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও নতুন করে ঘুরে দাঁড়ানোর আশার সঞ্চার করে। এ সময় স্থানীয় জনগণ সেনাবাহিনীর এমন আন্তরিক সহযোগিতা, সহমর্মিতা ও মানবিক ভূমিকার প্রতি সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ সেনাবাহিনীর মূল চেতনা—দেশপ্রেম, শৃঙ্খলা, দায়িত্ববোধ, মানবিকতা ও নিঃস্বার্থ জনসেবা। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি জাতি, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার মাধ্যমে বান্দরবান রিজিয়ন সদর দপ্তর ও বান্দরবান সদর জোন মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  ১০ টাকায় পড়াশোনা করছে দরিদ্র শিশুরা

ওসমান গণি
বান্দরবান প্রতিনিধি

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বান্দরবানে আগুনে পুড়ে নিঃস্ব ১৭ পরিবারের পাশে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনী

সময়: ১০:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

 

বান্দরবান, ১২ নভেম্বর ২০২৬:


বিপদে মানুষের পাশে দাঁড়ানো এবং আর্তমানবতার সেবায় দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন। বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনা ও সহযোগিতায় বান্দরবান সদর জোনের মাধ্যমে রোয়াংছড়ি উপজেলার বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের পুনর্বাসনে ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন, চিকিৎসাসেবা ও শুকনা খাবারসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ০৯ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে চরম দুর্ভোগের সম্মুখীন হয়। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনায় বান্দরবান সদর জোন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায় আজ ১২ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ১৬০০ ঘটিকায় আয়োজিত সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন, চিকিৎসাসেবা ও শুকনা খাবার বিতরণ করেন লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি, জোন কমান্ডার, বান্দরবান সদর জোন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং দুর্ভোগের কথা আন্তরিকভাবে শোনেন। পাশাপাশি ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে বান্দরবান সদর জোন তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনা ও সহযোগিতায় বান্দরবান সদর জোন কর্তৃক পরিচালিত এ মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও নতুন করে ঘুরে দাঁড়ানোর আশার সঞ্চার করে। এ সময় স্থানীয় জনগণ সেনাবাহিনীর এমন আন্তরিক সহযোগিতা, সহমর্মিতা ও মানবিক ভূমিকার প্রতি সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ সেনাবাহিনীর মূল চেতনা—দেশপ্রেম, শৃঙ্খলা, দায়িত্ববোধ, মানবিকতা ও নিঃস্বার্থ জনসেবা। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি জাতি, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার মাধ্যমে বান্দরবান রিজিয়ন সদর দপ্তর ও বান্দরবান সদর জোন মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  বিএনপি নেতাদের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ

ওসমান গণি
বান্দরবান প্রতিনিধি