Dhaka ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সম্প্রীতির বান্দরবান ফুটবলের ফাইনালে সদর উপজেলা কালিয়াকৈরে দীর্ঘ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত ধর্মপাশায় জলমহালের ইজারাদারদের বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ সভা বাংলাদেশ সোসাইটি নির্বাচন: মাঈন উদ্দিন নটুর মতবিনিময় সভা অনুষ্ঠিত দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ, তিন বোনের স্ট্যাম্পে টিপসই নেওয়ার দাবি পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন বীরগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মনজুরুল ইসলাম কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ সেন্ট মার্টিনের কাছে ডুবতে থাকা বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বান্দরবানে ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

  • Reporter Name
  • সময়: ১২:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৭ Time View

ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ‘ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রম বুধবার (৩০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শেষ হয়। প্রশিক্ষণ শেষে ১৯ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলার অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী।

প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তরুণদের ফ্রিজ ও এসি মেরামত, রক্ষণাবেক্ষণসহ সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়ার পাশাপাশি অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য তাদের উৎসাহিত করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের কল্যাণ, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বান্দরবানে এ ধরনের কারিগরি প্রশিক্ষণ স্থানীয় জনগণের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি দলের মতবিনিময়
Tag :
জনপ্রিয় নিউজ

সম্প্রীতির বান্দরবান ফুটবলের ফাইনালে সদর উপজেলা

বান্দরবানে ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

সময়: ১২:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ‘ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রম বুধবার (৩০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শেষ হয়। প্রশিক্ষণ শেষে ১৯ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলার অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী।

প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তরুণদের ফ্রিজ ও এসি মেরামত, রক্ষণাবেক্ষণসহ সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়ার পাশাপাশি অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য তাদের উৎসাহিত করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের কল্যাণ, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বান্দরবানে এ ধরনের কারিগরি প্রশিক্ষণ স্থানীয় জনগণের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  হরিণাকুণ্ডুতে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত