Dhaka ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক মিথুনের বিরুদ্ধে তদন্তের আশ্বাস জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়ন কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা বকশীগঞ্জে পরিদর্শনের পরদিনই পানি নিষ্কাশনে মাঠে শাকিল তালুকদার বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আশার আর্থিক সহায়তা প্রদান কেন্দুয়ায় সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী: বিশেষ শিশুদের শিক্ষায় মানবিক উদ্যোগ, সরকারি স্বীকৃতির দাবি নেত্রকোনার কেন্দুয়ায় টিকেট খেলা কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২; পাল্টাপাল্টি হামলা ও লুটপাটের অভিযোগ ডিমলায় বুড়িতিস্তা নদীর বাঁধ সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুস সাত্তার ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার ও একজন গ্রেপ্তার ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা: বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আশার আর্থিক সহায়তা প্রদান

  • Reporter Name
  • সময়: ০৯:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১৫ Time View

ওসমান গনি,
বান্দরবান প্রতিনিধি

গত ৫ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার বিস্তীর্ণ এলাকার মানুষের ফসল, ঘরবাড়ি, যানবাহন ও জীবিকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আশা আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

এই উদ্যোগের আওতায় আশা’র ৪৩টি ব্রাঞ্চের ১ লাখ ৬৫ হাজার ২ জন ক্ষতিগ্রস্ত সদস্যকে প্রতি জন ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলার সদর ব্রাঞ্চে ২ হাজার ৪১২ জন ক্ষতিগ্রস্ত সদস্যের মাঝে মোট ২৪ লাখ ১২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২ আগস্ট) সকালে বান্দরবান সদর ব্রাঞ্চ এবং সাতকানিয়া উপজেলার বোমাংহাট নতুনহাট ব্রাঞ্চে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আশা’র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ ওলিয়ার রহমান, রিজিওনাল ম্যানেজার মোঃ সামসুল হক ভূঁইয়া, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নুরুল আবছার, বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন (মাসুম), দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, আশা’র বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী এবং সাংবাদিকরা।

আশা’র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ ওলিয়ার রহমান জানান, চলতি সপ্তাহের মধ্যেই সহায়তা প্রদান কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত সদস্যদের জমাকৃত সঞ্চয় শতভাগ উত্তোলনের সুযোগ, ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ, ৩ মাসের কিস্তি আদায় স্থগিত এবং বিভিন্ন ব্রাঞ্চ এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

তিনি আরও জানান, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আশা সবসময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়ে থাকে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ওসমান গনি
বান্দরবান প্রতিনিধি
২ আগস্ট ২০২৬ ইং

আরও পড়ুনঃ  ময়মনসিংহ ধৌবাউড়ার আঃ খালেক এর বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক মিথুনের বিরুদ্ধে তদন্তের আশ্বাস

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আশার আর্থিক সহায়তা প্রদান

সময়: ০৯:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬