
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থা, কিশোরগঞ্জ ইউনিটের উদ্যোগে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং পারস্পরিক ঐক্য জোরদারের লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সন্ধ্যায় আখড়াবাজার ব্রিজ সংলগ্ন বিজয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা শফিকুল আলম শিপলু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম আশফাক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম (ভিপি সুমন) এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।
সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ ইউনিটের সভাপতি মো. দেলোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা শেখ মাসুদ ইকবাল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ফরিদ আহম্মেদ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের জেলা সভাপতি মো. জোনায়েদ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রাজসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সাংবাদিকতার চ্যালেঞ্জ ও করণীয়
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক সমাজে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। তথ্যপ্রযুক্তির বিস্তারের ফলে সংবাদ পরিবেশনের গতি বাড়লেও ভুয়া তথ্য, গুজব ও অপপ্রচারের ঝুঁকি বেড়েছে। তাই তথ্য যাচাই, পেশাগত নৈতিকতা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর জোর দেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা, আইনি সহায়তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। পাশাপাশি তরুণ সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে সমন্বিত প্ল্যাটফর্ম শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
সাংস্কৃতিক আয়োজনে প্রাণবন্ত সমাপ্তি
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা থেকে আগত শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক, আধুনিক ও হিন্দি গান দর্শকদের মুগ্ধ করে। দর্শকদের জন্য লটারির আয়োজনও করা হয়। পরিবার-পরিজনসহ বিপুল দর্শকের উপস্থিতিতে বিজয় চত্বরজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ, যা আয়োজনকে ভিন্নমাত্রা
Reporter Name 


















