Dhaka ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সাপাহারে বিএনপির সমাবেশ ও মিছিল নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পোড়ানোর মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির ৫৪তম জন্মবার্ষিকী মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষিত হলেই চলবে না, ভালো মানুষ হতে হবে: ইউএনও ফারজানা ইয়াসমিন জলঢাকায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ পরিবারে টিউবওয়েল বিতরণ পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা ছাতকে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিক হেনস্তার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৭:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার

“মাদক আনে ধ্বংস, ক্রীড়া আনে শান্তি”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় অনুষ্ঠিত হয়েছে বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ার ক্রিকেট ম্যাচ।

বুধবার বিকেল ৩টায় বালীগাঁও এমএসএম ইটখোলা মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় এটাক টাইটানবালীগাঁও ইয়ংস্টার

খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং করে বালীগাঁও ইয়ংস্টার। নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ১২৭ রান সংগ্রহ করে। জবাবে এটাক টাইটান ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। ফলে এটাক টাইটান ৫ উইকেটে জয়ী হয়।

খেলায় অসাধারণ পারফরম্যান্স করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এটাক টাইটানের মিয়াদ। তিনি ১৪ বলে ৪১ রান করার পাশাপাশি ২টি উইকেট লাভ করেন।

বৃষ্টির কারণে ম্যাচের ২ ওভার কমিয়ে খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক মো. নাজমুল গনি (লাভলু), ঘোনাপাড়া।

সভাপতিত্ব করেন মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, আঞ্জুমান রহমানিয়া মাঈনীয়া মাইজভান্ডারিয়া, গাজীপুর জেলা।

খেলার উদ্বোধন করেন স্বর্ণ কমল দাস, সভাপতি, বালীগাঁও জয়দেব বাড়ী দুর্গা মন্দির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মামুন মিয়া, দুবাই প্রবাসী ও বালীগাঁও, কালীগঞ্জের বাসিন্দা।

খেলা পরিচালনা করেন আম্পায়ার সজল দাস ও মামুন। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন শাহাদাত ও শিহাব। স্কোরারের দায়িত্বে ছিলেন জাহিদ ও রহমতুল্লাহ।

জমজমাট এ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি উপভোগ করতে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী ও অতিথি উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে বিপিএল ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে সকল অতিথি, সাংবাদিক ও ক্রীড়াপ্রেমীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বিপিএল ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা হলেন—মনোয়ার, মামুন, ফরহাদ, সুমন, রিকন, দিপু, মনি, জুলহাস, হাবিবুল্লাহ, আরিফ, রেজাউল ও সাফায়েত।

আরও পড়ুনঃ  নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
Tag :
জনপ্রিয় নিউজ

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ

বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত

সময়: ০৭:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার

“মাদক আনে ধ্বংস, ক্রীড়া আনে শান্তি”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় অনুষ্ঠিত হয়েছে বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ার ক্রিকেট ম্যাচ।

বুধবার বিকেল ৩টায় বালীগাঁও এমএসএম ইটখোলা মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় এটাক টাইটানবালীগাঁও ইয়ংস্টার

খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং করে বালীগাঁও ইয়ংস্টার। নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ১২৭ রান সংগ্রহ করে। জবাবে এটাক টাইটান ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। ফলে এটাক টাইটান ৫ উইকেটে জয়ী হয়।

খেলায় অসাধারণ পারফরম্যান্স করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এটাক টাইটানের মিয়াদ। তিনি ১৪ বলে ৪১ রান করার পাশাপাশি ২টি উইকেট লাভ করেন।

বৃষ্টির কারণে ম্যাচের ২ ওভার কমিয়ে খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক মো. নাজমুল গনি (লাভলু), ঘোনাপাড়া।

সভাপতিত্ব করেন মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, আঞ্জুমান রহমানিয়া মাঈনীয়া মাইজভান্ডারিয়া, গাজীপুর জেলা।

খেলার উদ্বোধন করেন স্বর্ণ কমল দাস, সভাপতি, বালীগাঁও জয়দেব বাড়ী দুর্গা মন্দির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মামুন মিয়া, দুবাই প্রবাসী ও বালীগাঁও, কালীগঞ্জের বাসিন্দা।

খেলা পরিচালনা করেন আম্পায়ার সজল দাস ও মামুন। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন শাহাদাত ও শিহাব। স্কোরারের দায়িত্বে ছিলেন জাহিদ ও রহমতুল্লাহ।

জমজমাট এ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি উপভোগ করতে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী ও অতিথি উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে বিপিএল ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে সকল অতিথি, সাংবাদিক ও ক্রীড়াপ্রেমীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বিপিএল ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা হলেন—মনোয়ার, মামুন, ফরহাদ, সুমন, রিকন, দিপু, মনি, জুলহাস, হাবিবুল্লাহ, আরিফ, রেজাউল ও সাফায়েত।

আরও পড়ুনঃ  কালীগঞ্জের মথুরেসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিমের স্ত্রীর দাফন সম্পন্ন