Dhaka ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
২৯ জুলাই ইতমিনান বোর্ড বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদেশি পিস্তল ও গুলি সহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর নবীনগরে ১৫০ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সংকট আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী খুলনার রায়ের মহলে অভিযান: বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সদস্য রবিউল গ্রেপ্তার প্রত্যন্ত অঞ্চলের শতবর্ষী লাইব্রেরিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজারো মূল্যবান বই কালিগঞ্জে বিতর্কিত প্রধান শিক্ষক আমির খসরুর বিরুদ্ধে তদন্ত, অনিয়মের অভিযোগে অভিভাবকদের ক্ষোভ খুলনার রূপসায় র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১১:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৫ Time View

সোহেল আহমদ সাজু
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভার্ড (Voluntary Association for Rural Development)-এর এলআরপি-৪৩ প্রকল্পের উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প (আই ক্যাম্প) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) উপজেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মোট ২৩৫ জন চক্ষুরোগীকে (পুরুষ ৯১ জন ও নারী ১৪৪ জন) প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।

চিকিৎসাসেবার অংশ হিসেবে ৩১ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়, ৩৫ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়, ৮০ জনকে বিনামূল্যে চশমা এবং ১২৩ জনকে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্প পরিদর্শন করেন বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহানা খাতুনসহ ভার্ড এলআরপি-৪৩ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে অতিথিরা রোগীদের সঙ্গে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মানের প্রশংসা করেন। একই সঙ্গে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ভার্ড ও একশনএইড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাম্পে ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন এবং হাসপাতালের মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন। পুরো কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সমন্বয় ও সহযোগিতা করেন এলআরপি-৪৩ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম

আরও পড়ুনঃ  শারদাঞ্জলি ফোরামের উপজেলা ও জেলা কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ শুরু
Tag :
জনপ্রিয় নিউজ

২৯ জুলাই ইতমিনান বোর্ড বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

সময়: ১১:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

সোহেল আহমদ সাজু
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভার্ড (Voluntary Association for Rural Development)-এর এলআরপি-৪৩ প্রকল্পের উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প (আই ক্যাম্প) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) উপজেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মোট ২৩৫ জন চক্ষুরোগীকে (পুরুষ ৯১ জন ও নারী ১৪৪ জন) প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।

চিকিৎসাসেবার অংশ হিসেবে ৩১ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়, ৩৫ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়, ৮০ জনকে বিনামূল্যে চশমা এবং ১২৩ জনকে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্প পরিদর্শন করেন বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহানা খাতুনসহ ভার্ড এলআরপি-৪৩ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে অতিথিরা রোগীদের সঙ্গে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মানের প্রশংসা করেন। একই সঙ্গে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ভার্ড ও একশনএইড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাম্পে ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন এবং হাসপাতালের মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন। পুরো কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সমন্বয় ও সহযোগিতা করেন এলআরপি-৪৩ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম

আরও পড়ুনঃ  তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক