Dhaka ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্বম্ভরপুরে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ: ডিবি পুলিশের হাতে কাভার্ডভ্যানসহ ২ চোরাকারবারি আটক

  • Reporter Name
  • সময়: ১০:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৫৩ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও একটি কাভার্ডভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি একে এম শামীম হাসানের নির্দেশে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালায়।

তল্লাশিকালে ভ্যান থেকে ৩৫ কেজি ওজনের ১১০ বস্তা ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। জব্দকৃত ফুচকার মোট ওজন ৩ হাজার ৮৫০ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা। এছাড়া জব্দকৃত কাভার্ডভ্যানটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা। সবমিলিয়ে মোট ৬৫ লাখ ৪০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

আটকৃতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামট এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফকির (৩৪)।

এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে চোরাচালান সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি একে এম শামীম হাসান বলেন, “যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান নিয়ন্ত্রণে আমাদের এসপি মহোদয়ের কঠোর নির্দেশনায় আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি।”

আরও পড়ুনঃ  গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নেবেন লক্ষাধিক মুসল্লি
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বিশ্বম্ভরপুরে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ: ডিবি পুলিশের হাতে কাভার্ডভ্যানসহ ২ চোরাকারবারি আটক

সময়: ১০:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও একটি কাভার্ডভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি একে এম শামীম হাসানের নির্দেশে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালায়।

তল্লাশিকালে ভ্যান থেকে ৩৫ কেজি ওজনের ১১০ বস্তা ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। জব্দকৃত ফুচকার মোট ওজন ৩ হাজার ৮৫০ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা। এছাড়া জব্দকৃত কাভার্ডভ্যানটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা। সবমিলিয়ে মোট ৬৫ লাখ ৪০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

আটকৃতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামট এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফকির (৩৪)।

এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে চোরাচালান সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি একে এম শামীম হাসান বলেন, “যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান নিয়ন্ত্রণে আমাদের এসপি মহোদয়ের কঠোর নির্দেশনায় আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি।”

আরও পড়ুনঃ  নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর