রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:
৫ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যার পূর্বে বীরগঞ্জ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু এমপি।
বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির দীর্ঘ পথচলার বর্ণাঢ্য রাজনৈতিক বর্ণনা দিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি, চেম্বার অব কমার্সের পরিচালক ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, পৌর বিএনপি সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, অন্যতম নির্বাহী সদস্য ও পৌরসভার মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, ইউনিয়ন সভাপতি নুর আলম মাষ্টার, ইব্রাহিম আলী, ফেরদৌস হোসেন মন্ডল, যুবদল যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন।
এছাড়াও ইউনিয়ন সভাপতি আব্দুল কাদের মাষ্টার, জাকির হোসেন, মোজাহিদুল ইসলাম মাজু, মমতাজুল ইসলাম তাজু, রেজাউল করিম মনি, কৃষকদল সহ-সভাপতি লাইসুর রহমান লিপু, ইউনিয়ন সভাপতি আলিমুদ্দিন মেম্বারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস এক সাক্ষাৎকারে গণমাধ্যমকর্মীদের জানান, গত ১ সেপ্টেম্বর এই অনুষ্ঠান জেলায় পালন করা হয়। ওই কর্মসূচিতে সবাই জেলায় অংশগ্রহণ করার কারণে ৬ দিন পর বীরগঞ্জে অনুষ্ঠানটি পালন করা হলো।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
Reporter Name 






















