Dhaka ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

  • Reporter Name
  • সময়: ১১:৫৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৯৫ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা):


কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিনা আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল জলিল, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং উপজেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলাররা।

সভায় সার সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধ, নতুন নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগ ও সমন্বয়, খুচরা ডিলার বাতিল এবং বিক্রয় প্রতিনিধি নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, বুড়িচং উপজেলায় সার ডিলারের ৬টি পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদে নতুন ডিলার নিয়োগের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সার ডিলার প্রবীর কুমার দেব, মো. আবুল হোসেন, মো. মিজানুর রহমান, মো. মজিবুর রহমান ভূঁইয়া, মো. মোশারফ হোসেন মাসুক, মো. রফিকুল ইসলাম, মো. রমজান আলী, মো. আবদুল আউয়াল, মো. আবদুল খালেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বুড়িচংয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

সময়: ১১:৫৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা):


কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিনা আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল জলিল, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং উপজেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলাররা।

সভায় সার সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধ, নতুন নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগ ও সমন্বয়, খুচরা ডিলার বাতিল এবং বিক্রয় প্রতিনিধি নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, বুড়িচং উপজেলায় সার ডিলারের ৬টি পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদে নতুন ডিলার নিয়োগের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সার ডিলার প্রবীর কুমার দেব, মো. আবুল হোসেন, মো. মিজানুর রহমান, মো. মজিবুর রহমান ভূঁইয়া, মো. মোশারফ হোসেন মাসুক, মো. রফিকুল ইসলাম, মো. রমজান আলী, মো. আবদুল আউয়াল, মো. আবদুল খালেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান