Dhaka ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বদলগাছীতে জমি দখলের পায়তারা, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গেট ভেঙে দুই ছাত্রী গুরুতর আহত আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার!! কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ে লিজকৃত খাস জমি দখলের চেষ্টার অভিযোগ, অগ্নিসংযোগেরও দাবি বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদন সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৫:৫৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৪ Time View

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা

কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

কৃষক তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ছাদেকুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল জলিল, মো. বিল্লাল হোসেনসহ উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা।

সভায় কৃষক কার্ডের উদ্দেশ্য, কার্যক্রম ও এর বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার সব কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং তথ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, আগামী ৪ আগস্ট পর্যন্ত বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের একটি ব্লকে পরীক্ষামূলকভাবে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ব্লকগুলোতে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

এ সময় আরও জানানো হয়, আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যপক অনিয়ম
Tag :
জনপ্রিয় নিউজ

বদলগাছীতে জমি দখলের পায়তারা, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদন সভা অনুষ্ঠিত

সময়: ০৫:৫৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬