Dhaka ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত সাপাহারে রিকশা ও ভ্যান চালক ইউনিয়নের দিঘীরহাট বাজার শাখার কমিটি গঠন, সভাপতি সাদ্দাম, সম্পাদক মামুন নোয়াখালীর হাতিয়ায় পরিচয় মেলার আগেই বৃদ্ধের মৃত্যু পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক, বাঁধ নির্মাণের আকুল দাবি কালীগঞ্জের জামালপুরে জামাইয়ের হাতে শ্বশুর খুন শংকরপুরে মাদকের আস্তানা, ১৮৫ বোতল সিরাপসহ নারী-পুরুষ গ্রেফতার ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন সারের লুটপাট রোধে দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের সফল অভিযান সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা বুড়িচংয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ ধ্বংসের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ ধ্বংসের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১১:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৪ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং, কুমিল্লা।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারের শিকারপুর থেকে বাড়াইর গ্রামমুখী সড়কের দুই পাশে রোপণ করা সুপারি গাছের বেশ কিছু চারা রাসায়নিক কীটনাশক দিয়ে ধ্বংস করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। প্রায় এক কিলোমিটারজুড়ে রোপণ করা এসব চারার মধ্যে বেশ কিছু গাছে কীটনাশক প্রয়োগের পর পাতা ঝলসে গিয়ে মারা গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক মো. গোলাম সারোয়ার বুড়িচং থানায় লিখিত অভিযোগ করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিকারপুর থেকে বাড়াইর গ্রামমুখী সরু সড়কটি প্রায় ৬/৭ মাস আগে নিজস্ব অর্থায়নে সংস্কার করেন সমাজসেবক মো. গোলাম সারোয়ার। কয়েকটি গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে তিনি সড়কটি সংস্কার করে প্রায় ১৪ ফুট প্রশস্ত করেন। পরে সম্প্রতি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সরকারিভাবে পাওয়া বেশ কিছু সুপারি গাছের চারা সড়কটির দুই পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে রোপণ করা হয়। চারাগুলোর পরিচর্যা ও দেখভালের জন্য লোকও নিয়োজিত রয়েছে।

অভিযোগ রয়েছে, শিকারপুর পূর্ববাড়ির বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে মো. রিয়াদসহ আরও ২/৩ জন ব্যক্তি সড়কের পাশে রোপণ করা বেশ কিছু সুপারি গাছের চারায় রাসায়নিক কীটনাশক ঢেলে দেন। পরে কীটনাশকের প্রভাবে চারাগুলোর পাতা ঝলসে যেতে শুরু করে এবং ধীরে ধীরে গাছগুলো মারা যায়।

ঘটনাটি জানতে পেরে মো. গোলাম সারোয়ার কুমিল্লা শহর থেকে নিজ গ্রামে এসে অভিযুক্ত রিয়াদের কাছে বিষয়টি জানতে চান। এ সময় রিয়াদ উত্তেজিত হয়ে ওঠেন এবং থানায় অভিযোগ করলে পরিণতি ভালো হবে না বলেও হুমকি দেন বলে অভিযোগ করেন গোলাম সারোয়ার।

সমাজসেবক মো. গোলাম সারোয়ার বলেন, “গ্রামের মানুষের চলাচলের সুবিধার জন্য নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করেছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাস্তার দুই পাশে সুপারি গাছের চারা রোপণ করেছিলাম। গাছগুলো বড় হলে এলাকার সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি পরিবেশেরও উপকার হবে। কিন্তু দুর্বৃত্তরা কীটনাশক দিয়ে বেশ কিছু চারা নষ্ট করে দিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় অভিযোগ করেছি।”

আরও পড়ুনঃ  গৌরীপুরের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল হান্নানসহ তার লোকজন ভোটারদের দ্বারে দ্বারে

এ বিষয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের তদন্ত করার কথা ছিল। তবে আদালতে অন্য একটি মামলার কাজে ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি। তিনি সন্ধ্যায় অথবা পরদিন সকালে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করবেন বলে জানান।

Tag :
জনপ্রিয় নিউজ

মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

বুড়িচংয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ ধ্বংসের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

সময়: ১১:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

মোঃ আবদুল্লাহ, বুড়িচং, কুমিল্লা।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারের শিকারপুর থেকে বাড়াইর গ্রামমুখী সড়কের দুই পাশে রোপণ করা সুপারি গাছের বেশ কিছু চারা রাসায়নিক কীটনাশক দিয়ে ধ্বংস করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। প্রায় এক কিলোমিটারজুড়ে রোপণ করা এসব চারার মধ্যে বেশ কিছু গাছে কীটনাশক প্রয়োগের পর পাতা ঝলসে গিয়ে মারা গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক মো. গোলাম সারোয়ার বুড়িচং থানায় লিখিত অভিযোগ করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিকারপুর থেকে বাড়াইর গ্রামমুখী সরু সড়কটি প্রায় ৬/৭ মাস আগে নিজস্ব অর্থায়নে সংস্কার করেন সমাজসেবক মো. গোলাম সারোয়ার। কয়েকটি গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে তিনি সড়কটি সংস্কার করে প্রায় ১৪ ফুট প্রশস্ত করেন। পরে সম্প্রতি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সরকারিভাবে পাওয়া বেশ কিছু সুপারি গাছের চারা সড়কটির দুই পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে রোপণ করা হয়। চারাগুলোর পরিচর্যা ও দেখভালের জন্য লোকও নিয়োজিত রয়েছে।

অভিযোগ রয়েছে, শিকারপুর পূর্ববাড়ির বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে মো. রিয়াদসহ আরও ২/৩ জন ব্যক্তি সড়কের পাশে রোপণ করা বেশ কিছু সুপারি গাছের চারায় রাসায়নিক কীটনাশক ঢেলে দেন। পরে কীটনাশকের প্রভাবে চারাগুলোর পাতা ঝলসে যেতে শুরু করে এবং ধীরে ধীরে গাছগুলো মারা যায়।

ঘটনাটি জানতে পেরে মো. গোলাম সারোয়ার কুমিল্লা শহর থেকে নিজ গ্রামে এসে অভিযুক্ত রিয়াদের কাছে বিষয়টি জানতে চান। এ সময় রিয়াদ উত্তেজিত হয়ে ওঠেন এবং থানায় অভিযোগ করলে পরিণতি ভালো হবে না বলেও হুমকি দেন বলে অভিযোগ করেন গোলাম সারোয়ার।

সমাজসেবক মো. গোলাম সারোয়ার বলেন, “গ্রামের মানুষের চলাচলের সুবিধার জন্য নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করেছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাস্তার দুই পাশে সুপারি গাছের চারা রোপণ করেছিলাম। গাছগুলো বড় হলে এলাকার সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি পরিবেশেরও উপকার হবে। কিন্তু দুর্বৃত্তরা কীটনাশক দিয়ে বেশ কিছু চারা নষ্ট করে দিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় অভিযোগ করেছি।”

আরও পড়ুনঃ  বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন