Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার ১২ বছরের শিক্ষার্থী – হুমকিতে এলাকাছাড়া ১০ টাকার বাদশা এখন ২৫ হাজার মানুষের ভরসা, শিল্পায়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে মাধবপুরের হরিতলা সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড আল ইসলাহ’র পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. অনুষ্ঠান সম্পন্ন কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ তাহিরপুরে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থানের আশপাশে অবৈধ বালু উত্তোলন: আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবক, এসি ল্যান্ড বরাবর অভিযোগ “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারে মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান চারঘাটে ৬০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ ২ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জের সমাজ সংস্কারক চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় হাজারো মানুষের ঢল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ফেরার পথে কলেজছাত্র নিহত

  • Reporter Name
  • সময়: ১১:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৭ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং, কুমিল্লা

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাঁশবোঝাই ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রফিকুল ইসলাম (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বাঁশের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম দেবীদ্বার উপজেলার ৮ নম্বর জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের আমির সরকার বাড়ির মো. সফিকুল ইসলাম সরকারের ছেলে। তিনি জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এক বন্ধুকে সঙ্গে নিয়ে রফিকুল কুমিল্লা শহরে ঘুরতে যান। রাতে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে পারুয়ারা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাঁশবোঝাই একটি ভ্যানের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এ সময় ভ্যানে থাকা বাঁশের আঘাতে গুরুতর আহত হয়ে রফিকুল মারা যান।

নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, ‘রফিকুল তার এক বন্ধুকে নিয়ে কুমিল্লা ঘুরতে গিয়েছিল। ফেরার পথে পারুয়ারা এলাকায় বাঁশবোঝাই ভ্যানের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। বাঁশের আঘাতেই তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মমিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  নোয়াখালীর হাতিয়ায় পরিচয় মেলার আগেই বৃদ্ধের মৃত্যু
Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

বুড়িচংয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ফেরার পথে কলেজছাত্র নিহত

সময়: ১১:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

মোঃ আবদুল্লাহ, বুড়িচং, কুমিল্লা

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাঁশবোঝাই ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রফিকুল ইসলাম (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বাঁশের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম দেবীদ্বার উপজেলার ৮ নম্বর জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের আমির সরকার বাড়ির মো. সফিকুল ইসলাম সরকারের ছেলে। তিনি জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এক বন্ধুকে সঙ্গে নিয়ে রফিকুল কুমিল্লা শহরে ঘুরতে যান। রাতে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে পারুয়ারা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাঁশবোঝাই একটি ভ্যানের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এ সময় ভ্যানে থাকা বাঁশের আঘাতে গুরুতর আহত হয়ে রফিকুল মারা যান।

নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, ‘রফিকুল তার এক বন্ধুকে নিয়ে কুমিল্লা ঘুরতে গিয়েছিল। ফেরার পথে পারুয়ারা এলাকায় বাঁশবোঝাই ভ্যানের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। বাঁশের আঘাতেই তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মমিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  পাইকগাছা আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাবে ,পুলিশের ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত