Dhaka ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচং উপজেলা পরিষদের দৃষ্টিনন্দন মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • Reporter Name
  • সময়: ১১:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৫৭ Time View

মোঃ আবদুল্লাহ,
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের দৃষ্টিনন্দন মূল ফটক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ ফটক নির্মাণ কাজকে স্থানীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। নতুন এই প্রধান ফটক নির্মিত হলে উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্য ও প্রবেশপথের নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) সকালে ফটক নির্মাণ কাজ পরিদর্শন শেষে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দীন আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় তিনি উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল ও মো. আবু নাসের মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দোলন, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফটক নির্মাণ কাজের ঠিকাদার মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ বলেন, “নির্ধারিত সময়ের মধ্যেই গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা হবে। আধুনিক নকশায় নির্মিত এই ফটক উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন এই দৃষ্টিনন্দন মূল ফটক উপজেলা পরিষদের আধুনিকায়নের পাশাপাশি এলাকাবাসীর জন্য একটি নান্দনিক পরিবেশ নিশ্চিত করবে।

আরও পড়ুনঃ  ডিমলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকার বিরুদ্ধে ছাত্রীদের দিয়ে শরীর ম্যাসেজ করার অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

বুড়িচং উপজেলা পরিষদের দৃষ্টিনন্দন মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন

সময়: ১১:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

মোঃ আবদুল্লাহ,
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের দৃষ্টিনন্দন মূল ফটক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ ফটক নির্মাণ কাজকে স্থানীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। নতুন এই প্রধান ফটক নির্মিত হলে উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্য ও প্রবেশপথের নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) সকালে ফটক নির্মাণ কাজ পরিদর্শন শেষে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দীন আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় তিনি উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল ও মো. আবু নাসের মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দোলন, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফটক নির্মাণ কাজের ঠিকাদার মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ বলেন, “নির্ধারিত সময়ের মধ্যেই গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা হবে। আধুনিক নকশায় নির্মিত এই ফটক উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন এই দৃষ্টিনন্দন মূল ফটক উপজেলা পরিষদের আধুনিকায়নের পাশাপাশি এলাকাবাসীর জন্য একটি নান্দনিক পরিবেশ নিশ্চিত করবে।

আরও পড়ুনঃ  হরিপুরে কর্মচারীদের একদিনের বেতনের টাকা বৃক্ষরোপণ