
মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার
বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে অদ্য বিকাল ৩ ঘটিকায় কাজীর দেউড়ি সমারদর ক্লাবের চতুর্থ তলায় বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম ও সঞ্চালনা করেন ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ সভাপতি, শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য, শ্রম আদালতের সদস্য, চট্টগ্রাম জেলার টিইউসি সভাপতি, ইউনিয়নের উপদেষ্টা ,প্রখ্যাত শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত ।
ইউনিয়নের উপদেষ্টা চট্টগ্রাম জেলা টিইউসির যুগ্ন সম্পাদক ইফতেখার কামাল খান,
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র-( টিইউসি)কেন্দ্রীয় কমিটির সংগঠক, শ্রম আইন বিশ্লেষক ও লেখক ফজলুল কবির মিন্টু,
বক্তব্য রাখেন ইউনিয়নের সহ-সভাপতি শূলাল শীল,কার্যকরী সভাপতি বিপ্লব দাস, সাংগঠনিক সম্পাদক রাজীব দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুর রহমান মারুফ, মহিলা নেত্রী সুবর্না বড়ুয়া, সংগঠনের অন্যতম নেতা সুজিত নাথ,জমির উদ্দিন ,নাসির উদ্দিন, আফসার উদ্দিন, আক্তার হোসেন, লোকমান হোসেন , আলম শেখ ,জমশেদ, রিকেল দে , মুন্না, নেজাম ,রাতুল, মোহাম্মদ সেলিম ,আব্দুল হক সহ অনেকেই।
বক্তারা বেসরকারি স্বাস্থ্য খাতে শ্রমিকদের নানা রকম সমস্যা সমধান কল্পেআলোচনা করেন।নুন্যতম মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে ,শ্রমিকদের জন্য রেশনিং শনিং প্রথা চালু করতে হবে, অভিজ্ঞ নার্স ,টেকনিশিয়ানদের সরকারিভাবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে, আউটসোর্সিং প্রথা বন্ধ করে শ্রমিকদের সরাসরি নিয়োগ দিতে হবে। এই দাবির লক্ষ্যে আগামী ১০ তারিখ সকাল ১০ ঘটিকায় প্রবর্তক মোড়, চট্টগ্রাম হতে লাল পতাকার মিছিল সহকারে মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় স্মারক লিপি প্রদান করা হবে।
সর্বশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ দিয়ে সবার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে।
Reporter Name 






















