Dhaka ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বৈধ কাগজ ছাড়া নামজারি বন্ধে কঠোর ছিলেন এসিল্যান্ড সাইদুল, বদলি ঢাকায়

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: দীর্ঘদিন গাজীপুরের শ্রীপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন শেষে বদলি হয়েছেন মোঃ সাইদুল ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

জানা গেছে, মোঃ সাইদুল ইসলাম ২০২৫ সালের ১ সেপ্টেম্বর শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি প্রশাসনে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে আসছিলেন।

মঙ্গলবার (১৭ মে) জারি হওয়া ওই প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কয়েকজন কর্মকর্তার পদায়নের তথ্য উল্লেখ করা হয়। এর মধ্যে শ্রীপুরে দায়িত্ব পালনকারী সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলামের নামও রয়েছে।

শ্রীপুরে কর্মরত অবস্থায় তিনি নামজারি কার্যক্রমে কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উপজেলা জুড়ে নামজারি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা ও মন্তব্য থাকলেও সংশ্লিষ্টদের মতে, সঠিক কাগজপত্র ও প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়া তিনি কোনো নামজারি সম্পন্ন করেননি।

এছাড়াও ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য কমানো, সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদান এবং নিয়মতান্ত্রিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তিনি সচেষ্ট ছিলেন বলে অনেকে মন্তব্য করেছেন।

স্থানীয়দের একাংশ জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি ন্যায়নিষ্ঠ ও নিয়মের প্রতি কঠোর ছিলেন। ফলে অনেক সময় অসন্তুষ্ট মহলের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তবে সাধারণ সেবাগ্রহীতাদের একটি বড় অংশ তার প্রশাসনিক দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন।

এদিকে তার বদলির খবরে উপজেলা জুড়ে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মময় সময়ের স্মৃতিচারণ করে শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

বৈধ কাগজ ছাড়া নামজারি বন্ধে কঠোর ছিলেন এসিল্যান্ড সাইদুল, বদলি ঢাকায়

সময়: ১১:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: দীর্ঘদিন গাজীপুরের শ্রীপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন শেষে বদলি হয়েছেন মোঃ সাইদুল ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

জানা গেছে, মোঃ সাইদুল ইসলাম ২০২৫ সালের ১ সেপ্টেম্বর শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি প্রশাসনে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে আসছিলেন।

মঙ্গলবার (১৭ মে) জারি হওয়া ওই প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কয়েকজন কর্মকর্তার পদায়নের তথ্য উল্লেখ করা হয়। এর মধ্যে শ্রীপুরে দায়িত্ব পালনকারী সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলামের নামও রয়েছে।

শ্রীপুরে কর্মরত অবস্থায় তিনি নামজারি কার্যক্রমে কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উপজেলা জুড়ে নামজারি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা ও মন্তব্য থাকলেও সংশ্লিষ্টদের মতে, সঠিক কাগজপত্র ও প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়া তিনি কোনো নামজারি সম্পন্ন করেননি।

এছাড়াও ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য কমানো, সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদান এবং নিয়মতান্ত্রিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তিনি সচেষ্ট ছিলেন বলে অনেকে মন্তব্য করেছেন।

স্থানীয়দের একাংশ জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি ন্যায়নিষ্ঠ ও নিয়মের প্রতি কঠোর ছিলেন। ফলে অনেক সময় অসন্তুষ্ট মহলের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তবে সাধারণ সেবাগ্রহীতাদের একটি বড় অংশ তার প্রশাসনিক দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন।

এদিকে তার বদলির খবরে উপজেলা জুড়ে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মময় সময়ের স্মৃতিচারণ করে শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  কবরস্থানের জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি