Dhaka ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাইদের প্রতারণার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • সময়: ১১:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৪৮ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের নিমতলায় ভাই ও ভাবির বিরুদ্ধে প্রতারণা, হয়রানি, অর্থ আত্মসাৎ, হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সখিনা বেগম নামে এক নারী।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকালে নিজের বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সখিনা বেগম। এ সময় তিনি তার ভাই-ভাবিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অত্যাচার-নির্যাতন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে সখিনা বেগম অভিযোগ করেন, তার বড় ভাই মো. স্বপন মিয়া, ভাই মো. বাশার আহম্মেদ ও বাশারের স্ত্রী ফাহমিদা বেগম পরস্পর যোগসাজশে তার ক্রয়কৃত সম্পত্তি অন্যের কাছে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে বিক্রি এবং নগদ অর্থ আত্মসাৎ করেছেন।

সখিনা বেগম বলেন, “সাংবাদিক ভাই-বোনেরা, আমি হতাশাগ্রস্ত। ভয় আর আশা নিয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। আমি নিরীহ মানুষ, আমার স্বামী নেই। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে আমার সংসার। একদিকে আমার নগদ টাকা ও কেনা সম্পদ আত্মসাৎ করা হয়েছে, অন্যদিকে নানা উপায়ে আমাকে হয়রানি করা হচ্ছে। আমি প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি আরও বলেন, অভিযোগ করেও এখন পর্যন্ত সুনিশ্চিত কোনো প্রতিকার পাননি। নিজের প্রাপ্য সম্পদ ফিরে পাওয়া এবং সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

সখিনা বেগমের দাবি, পারিবারিক বিষয় হওয়ায় প্রথমদিকে লোকলজ্জার ভয়ে তিনি বিষয়টি প্রকাশ করতে চাননি। পরে নিজের সম্পদ রক্ষা ও ছেলে-মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিযোগ করতে বাধ্য হন। তবে আপন ভাইদের প্রভাবের কারণে তিনি দিশেহারা হয়ে পড়েছেন বলেও অভিযোগ করেন।

নিজের ছোট ভাই বাশারের বিষয়ে তিনি বলেন, “আমার আব্বা মারা যাওয়ার পর থেকে ছোট ভাই বাশারকে কোলে-পিঠে করে লালন-পালন করেছি। তার পড়াশোনাসহ বিভিন্ন খরচ আমি বহন করেছি। পড়াশোনা শেষ করার পর কোনো কিছু করতে না পেরে সে বিভিন্ন কারণে প্রায় ১০-১৫ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ে। পরে আমাকে টাকা দিয়ে সহযোগিতা করতে বলে।”

আরও পড়ুনঃ  শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’

সখিনা বেগম জানান, ছোট ভাইয়ের প্রতি মায়া থেকে তিনি তাকে সহযোগিতা করতে রাজি হন। বাশারের নামে থাকা পৈতৃক সম্পত্তির দুই শতক জমি বিক্রি করে ঋণ পরিশোধের কথা বলা হলে তিনি নগদ ১০ লাখ টাকা দেন এবং স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ওই জমি ক্রয় করেন। এ অর্থের বেশির ভাগই তিনি এনজিও, সমিতি ও ব্যাংক থেকে ঋণ নিয়ে সংগ্রহ করেছিলেন বলে জানান। বর্তমানে ভাইয়ের কারণে নেওয়া সেই ঋণের বোঝা তাকেই বহন করতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তার অভিযোগ, পরবর্তীতে তার ভাই প্রতারণার মাধ্যমে ওই জমি অন্য একজনের কাছে বিক্রি করে দেন। শুধু জমি বিক্রি করেই ক্ষান্ত না থেকে তাকে ও তার ছেলে-মেয়েদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এবং বাইরে থেকে লোক এনে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন সখিনা বেগম।

এ অবস্থায় তিনি নিজেকে ও সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান। সংবাদ সম্মেলনে তিনি তার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রতিকার দাবি করেন।

সখিনা বেগম সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং দেশের সচেতন নাগরিকদের কাছে তার সমস্যা সমাধানে সহযোগিতার আবেদন জানান। তিনি আশা প্রকাশ করেন, যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টির সুষ্ঠু সমাধান হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ভাইদের প্রতারণার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সময়: ১১:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের নিমতলায় ভাই ও ভাবির বিরুদ্ধে প্রতারণা, হয়রানি, অর্থ আত্মসাৎ, হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সখিনা বেগম নামে এক নারী।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকালে নিজের বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সখিনা বেগম। এ সময় তিনি তার ভাই-ভাবিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অত্যাচার-নির্যাতন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে সখিনা বেগম অভিযোগ করেন, তার বড় ভাই মো. স্বপন মিয়া, ভাই মো. বাশার আহম্মেদ ও বাশারের স্ত্রী ফাহমিদা বেগম পরস্পর যোগসাজশে তার ক্রয়কৃত সম্পত্তি অন্যের কাছে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে বিক্রি এবং নগদ অর্থ আত্মসাৎ করেছেন।

সখিনা বেগম বলেন, “সাংবাদিক ভাই-বোনেরা, আমি হতাশাগ্রস্ত। ভয় আর আশা নিয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। আমি নিরীহ মানুষ, আমার স্বামী নেই। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে আমার সংসার। একদিকে আমার নগদ টাকা ও কেনা সম্পদ আত্মসাৎ করা হয়েছে, অন্যদিকে নানা উপায়ে আমাকে হয়রানি করা হচ্ছে। আমি প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি আরও বলেন, অভিযোগ করেও এখন পর্যন্ত সুনিশ্চিত কোনো প্রতিকার পাননি। নিজের প্রাপ্য সম্পদ ফিরে পাওয়া এবং সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

সখিনা বেগমের দাবি, পারিবারিক বিষয় হওয়ায় প্রথমদিকে লোকলজ্জার ভয়ে তিনি বিষয়টি প্রকাশ করতে চাননি। পরে নিজের সম্পদ রক্ষা ও ছেলে-মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিযোগ করতে বাধ্য হন। তবে আপন ভাইদের প্রভাবের কারণে তিনি দিশেহারা হয়ে পড়েছেন বলেও অভিযোগ করেন।

নিজের ছোট ভাই বাশারের বিষয়ে তিনি বলেন, “আমার আব্বা মারা যাওয়ার পর থেকে ছোট ভাই বাশারকে কোলে-পিঠে করে লালন-পালন করেছি। তার পড়াশোনাসহ বিভিন্ন খরচ আমি বহন করেছি। পড়াশোনা শেষ করার পর কোনো কিছু করতে না পেরে সে বিভিন্ন কারণে প্রায় ১০-১৫ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ে। পরে আমাকে টাকা দিয়ে সহযোগিতা করতে বলে।”

আরও পড়ুনঃ  ১০ টাকায় পড়াশোনা করছে দরিদ্র শিশুরা