
মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটস উপজেলা স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী ডে-ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে স্কাউটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাব ও স্কাউট অ্যাওয়ার্ড সেশন এবং সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ক্যাম্প চিফ হিসেবে দায়িত্ব পালন করেন মো. আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি, উপজেলা স্কাউটস ভাঙ্গুড়া। তিনি স্কাউটদের দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন মীর্জা আলী নাসির (ডিআরসি), আবুল কালাম আজাদ (কমিশনার, পাবনা), জাহিদ হাসান (সম্পাদক, পাবনা), কেয়া (সহকারী কমিশনার), জাহাঙ্গীর আলম রানা (জেলা কাব লিডার), মো. মোখফুল হোসেন (প্রোগ্রাম চিফ ও সহসভাপতি, জেলা স্কাউটস পাবনা), মো. গোলাম রাব্বী (জেলা সহকারী কমিশনার, এক্সটেনশন স্কাউটিং ও স্পেশাল ইভেন্ট, পাবনা এবং সদস্য পিআরএসএম উপকমিটি, রাজশাহী অঞ্চল), মো. শাখিপুর রহমান (উপজেলা কোয়াটারমাস্টার ও কম্পিউটার মাস্টার), মো. আসাদ নতিফ (সহ কমিশনার), সোহেব খানম রতন (সহসভাপতি), মাহমুদুল হক রতন (যুগ্ম সম্পাদক) এবং মিরাজ আলী নাসির (আর্থিক উপকমিটি সদস্য, ফেডারেশন)।
কর্মসূচির শুরুতে রেজিস্ট্রেশন ও পতাকা উত্তোলন করা হয়। এরপর বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন মো. গোলাম রাব্বী।
কাব কার্যক্রম পরিচালনায় অংশ নেন এনামুল হক, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, আবু সাঈদ মো. আলিম উদ্দিন রেজা ও আসম সোবাহান।
স্কাউট কার্যক্রম পরিচালনা করেন আমিরুল হায়দার, গোলাম রাব্বী, হাসিনা পারভীন ও ছেদায়েতুল্লাহ।
পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছবিবা শবনম রেবা, উপজেলা কমিশনার, ভাঙ্গুড়া, পাবনা।
অনুষ্ঠানের অ্যাওয়ার্ড সেশন ও সনদ বিতরণ পর্বে শাপলা কাব অ্যাওয়ার্ড সেশন পরিচালনা করেন মো. মোখফুল হোসেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জাহিদুল আলম রানা, জেলা কাব লিডার, পাবনা এবং আবু সাঈদ মো. আলিম উদ্দিন রেজা, উপজেলা কাব লিডার, ভাঙ্গুড়া।
প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড সেশন পরিচালনা করেন মো. গোলাম রাব্বী। পরে অনুষ্ঠানের শেষ পর্বে সমাপনী বক্তব্য ও সার্টিফিকেট বিতরণ করেন মো. মোখফুল হোসেন।
আয়োজকরা জানান, এ ধরনের ডে-ক্যাম্প কর্মসূচি শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটিংয়ের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Reporter Name 
























