
জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে কারিতাস বাংলাদেশ ELSRP প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (UDMC)-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় জনপ্রতিনিধি, কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ভীমখালী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান তালুকদার। তিনি তার বক্তব্যে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আগাম প্রস্তুতি ও সচেতনতা বাড়াতে পারলেই আমরা ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনতে পারবো। এছাড়াও তিনি ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, এবং আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি সম্পর্কেও গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিতাস বাংলাদেশ ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক। তিনি তার বক্তব্যে প্রকল্পের বিভিন্ন সহায়তা কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। তিনি জানান, ELSRP প্রকল্পের মাধ্যমে জামালগঞ্জ উপজেলায় ৪০০০ সদস্য বৃন্দ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে। উল্লেখ করেন যে প্রকল্পের মাধ্যমে, বিক্রয় ও তথ্য সেবা কেন্দ্র, বীজভান্ডার, লেট্রিন স্থাপন, লেট্রিন মেরামত, বসত ভিটায় সবজি চাষ, উন্নত চুলা সহ দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসরত মানুষের সক্ষমতা বৃদ্ধি, জীবিকা উন্নয়ন এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সভাটি সঞ্চালনা করেন মাঠ সহায়ক কল্যাণ ব্রত তালুকদার, যিনি সুন্দরভাবে পুরো কার্যক্রম পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন মাঠ সহায়ক জামিল হোসেন এবং নিশা রানী দাস। তাদের সমন্বিত প্রচেষ্টায় সভাটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে। সবশেষে, সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন এবং ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।
আমির হোসেন (হৃদয়), সুনামগঞ্জ প্রতিনিধি 
























