Dhaka ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
 অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির? জলবায়ু পরিবর্তনে নড়বড়ে হচ্ছে উঁচু পর্বতের পাথর ও বরফের ভিত মানববন্ধনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ প্যাকেট চিনির সংকট, কেজিতে দাম বেড়েছে আরও ৫ টাকা সেকাকাস পুলিশের লেফটেন্যান্ট টমাস ‘টিজে’ মালাঙ্কার মৃত্যু তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত যুবক আটক রাজশাহীতে কোন সার সংকট নাই: ডিসি চট্টগ্রামে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর কালা মোবারকসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবন নির্মাণ, দুই মার্কেটে ১৯ লাখ টাকা জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভোলাহাটে গভীর রাতে ডিপের তিন ট্রান্সফর্মার চুরি

  • Reporter Name
  • সময়: ১১:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২১ Time View

মো. রনি রজব, ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের শালুকতলা বিলে গভীর রাতে একটি ডিপের তিনটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। ট্রান্সফর্মারগুলো খুলে ভেতরের তামা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয় কৃষকদের সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) গভীর রাতে বরেন্দ্র অভিমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সেচ অবকাঠামো পুনর্বাসন প্রকল্প (আরআইআইপি)-এর আওতাধীন একটি ডিপের তিনটি ট্রান্সফর্মার চুরি হয়। প্রকল্পটির ঠিকানা ইউনিয়ন—গোহালবাড়ী, মৌজা—খালেআলমপুর, জে.এল. নং—২২, দাগ নং—৩৪৪৫।

স্থানীয় কৃষকরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ডিপ থেকে ট্রান্সফর্মারগুলো খুলে নেয়। পরে সেগুলো কিছু দূরে নিয়ে গিয়ে ভেতরের তামা বের করে ট্রান্সফর্মারের খালি বক্সগুলো ফেলে রেখে যায়।

বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা বিলে গিয়ে ট্রান্সফর্মারের বক্স পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

তিনটি ট্রান্সফর্মার চুরি হওয়ায় ওই ডিপের সেচ কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে স্থানীয় কৃষকদের চাষাবাদ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি আশপাশের অন্যান্য ডিপের ট্রান্সফর্মার চুরি নিয়েও কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় কৃষকরা দ্রুত চুরি যাওয়া ট্রান্সফর্মার উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া
Tag :
জনপ্রিয় নিউজ

 অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির?

ভোলাহাটে গভীর রাতে ডিপের তিন ট্রান্সফর্মার চুরি

সময়: ১১:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

মো. রনি রজব, ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের শালুকতলা বিলে গভীর রাতে একটি ডিপের তিনটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। ট্রান্সফর্মারগুলো খুলে ভেতরের তামা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয় কৃষকদের সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) গভীর রাতে বরেন্দ্র অভিমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সেচ অবকাঠামো পুনর্বাসন প্রকল্প (আরআইআইপি)-এর আওতাধীন একটি ডিপের তিনটি ট্রান্সফর্মার চুরি হয়। প্রকল্পটির ঠিকানা ইউনিয়ন—গোহালবাড়ী, মৌজা—খালেআলমপুর, জে.এল. নং—২২, দাগ নং—৩৪৪৫।

স্থানীয় কৃষকরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ডিপ থেকে ট্রান্সফর্মারগুলো খুলে নেয়। পরে সেগুলো কিছু দূরে নিয়ে গিয়ে ভেতরের তামা বের করে ট্রান্সফর্মারের খালি বক্সগুলো ফেলে রেখে যায়।

বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা বিলে গিয়ে ট্রান্সফর্মারের বক্স পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

তিনটি ট্রান্সফর্মার চুরি হওয়ায় ওই ডিপের সেচ কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে স্থানীয় কৃষকদের চাষাবাদ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি আশপাশের অন্যান্য ডিপের ট্রান্সফর্মার চুরি নিয়েও কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় কৃষকরা দ্রুত চুরি যাওয়া ট্রান্সফর্মার উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম