Dhaka ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সিসিটিভিতে ধরা পড়ল ট্রাক, গলাচিপায় গরু চুরির ঘটনায় ‘লিটন ট্রান্সপোর্ট’ আলোচনায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম কুর্দিস্তান থেকেও মার্কিন সেনা প্রত্যাহার শুরু হংকংয়ে রপ্তানি বাড়াতে তৈরি পোশাকের বাইরে নতুন পণ্যে জোর বাংলা কিউআরে লেনদেনের গতি বাড়ছে, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টাকা তৃতীয় অধিবেশনে ৩৫ সংসদীয় কমিটি গঠন-পুনর্গঠন আজকের স্বর্ণের দাম: ভরিতে আরও কমল ১১০৮ টাকা বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয় বেলারুশ-মরক্কো-সৌদি আরব থেকে ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার র‍্যাব বিলুপ্ত, এসআরবি আইন ২০২৬ সংসদে পাস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মধ্যনগরে মহিষখলা বাজারে ৩০টি সিসি ক্যামেরা স্থাপন

  • Reporter Name
  • সময়: ০৯:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী মহিষখলা বাজারকে আধুনিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। মধ্যনগর উপজেলা কার্যালয়ের উদ্যোগে বাজারে ৩০টি সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ৩টায় মহিষখলা বাজার প্রাঙ্গণে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সীমান্তঘেঁষা এ বাজারে প্রতিদিন হাজারো মানুষের কেনাবেচা ও চলাচল হয়। চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদার এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আবে হায়াত বলেন, “মহিষখলা বাজার একটি সীমান্তবর্তী এলাকা। এখানে ৩০টি সিসি ক্যামেরা স্থাপনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষ এখন নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারবে।”

বিশেষ অতিথির বক্তব্যে আবুল বাশার বলেন, “বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। এর ফলে অপরাধ কমবে এবং ব্যবসায়ীরা স্বস্তিতে ব্যবসা করতে পারবেন। আমরা চাই, পর্যায়ক্রমে প্রতিটি বাজারে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা চালু হোক।”

বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদার বলেন, “সীমান্তবর্তী এই বাজারে দীর্ঘদিন ধরে নিরাপত্তার অভাব ছিল। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে এখন ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও বাজারের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবেন।”

স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সিসি ক্যামেরা স্থাপনের ফলে বাজারের নিরাপত্তা আরও জোরদার হবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সহজেই অপরাধী শনাক্ত করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমানের দেওয়া বন্দোবস্তের জমি রক্ষার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
Tag :
জনপ্রিয় নিউজ

সিসিটিভিতে ধরা পড়ল ট্রাক, গলাচিপায় গরু চুরির ঘটনায় ‘লিটন ট্রান্সপোর্ট’ আলোচনায়

মধ্যনগরে মহিষখলা বাজারে ৩০টি সিসি ক্যামেরা স্থাপন

সময়: ০৯:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী মহিষখলা বাজারকে আধুনিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। মধ্যনগর উপজেলা কার্যালয়ের উদ্যোগে বাজারে ৩০টি সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ৩টায় মহিষখলা বাজার প্রাঙ্গণে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সীমান্তঘেঁষা এ বাজারে প্রতিদিন হাজারো মানুষের কেনাবেচা ও চলাচল হয়। চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদার এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আবে হায়াত বলেন, “মহিষখলা বাজার একটি সীমান্তবর্তী এলাকা। এখানে ৩০টি সিসি ক্যামেরা স্থাপনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষ এখন নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারবে।”

বিশেষ অতিথির বক্তব্যে আবুল বাশার বলেন, “বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। এর ফলে অপরাধ কমবে এবং ব্যবসায়ীরা স্বস্তিতে ব্যবসা করতে পারবেন। আমরা চাই, পর্যায়ক্রমে প্রতিটি বাজারে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা চালু হোক।”

বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদার বলেন, “সীমান্তবর্তী এই বাজারে দীর্ঘদিন ধরে নিরাপত্তার অভাব ছিল। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে এখন ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও বাজারের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবেন।”

স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সিসি ক্যামেরা স্থাপনের ফলে বাজারের নিরাপত্তা আরও জোরদার হবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সহজেই অপরাধী শনাক্ত করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  নাজিমগঞ্জ বাজার জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজিমুশশান ওয়াজ মাহফিল