
মধ্যনগর,সুনামগঞ্জ প্রতিনিধি, শফিকুল ইসলাম শফিক
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামে একটি পরিবারের ওপর হামলা, দোকান লুটপাট, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৪ জুন রাতে চান্দালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার মধ্যনগর থানায় মামলা দায়ের করে।
মামলার তদন্তে নেমে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সাহাবুদ্দিন শাহীনের নির্দেশনায় এসআই বিকাশ সরকারের নেতৃত্বে একদল পুলিশ ২০ জুন রাত ২টার দিকে অভিযান চালায়। অভিযানে এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. ইব্রাহিম (২৯), পিতা মো. হযরত আলী এবং ১০ নম্বর আসামি মো. এরশাদ (৪০), পিতা মৃত মো. শাহ আব্দুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, “মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।”
Reporter Name 

















