Dhaka ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি পরিবারের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন বাঁশখালী হাসপাতালে ২ মাস বয়সী শিশুর মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, তদন্তের দাবি ডিমলায় বিষপানে বৃদ্ধার আত্মহত্যা শান্তি, সুশাসন ও অপরাধমুক্ত ঝিনাইদহ গড়ার প্রত্যয়ে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা “উনি আমাদের অভয় দিয়েছিলেন” কেএমপি কর্মকর্তার বিদায়ে সাধারণ মানুষের আক্ষেপ ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে সড়ক দুর্ঘটনায় সিএনজি শ্রমিক নিহত আবির পরিচালিত নয়াবাদ– তিতাস থিয়েটার ১৪ বছর পূর্তি অনুষ্ঠিত হলো হ্নীলার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম দেলোয়ার হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত রাঙ্গামাটি দুর্গম দুরছড়ি এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি আইয়ুবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাঙ্গামাটি দুর্গম দুরছড়ি এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি আইয়ুবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭

  • Reporter Name
  • সময়: ১০:১৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৭ Time View

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল হক চৌধুরী মাসুদ হ’ত্যা মামলার আসামি মোঃ আইয়ুবকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।

রোববার (২১ জুন)২৬খ্রিঃ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে রাঙ্গামাটি’র বাঘাইছড়ি উপজেলা’র খেদারমারা ইউনিয়নের দুর্গম দুরছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ সূত্র জানায়, গ্রেপ্তার আইয়ুব চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি আবদুল মোনাফের ছেলে এবং মাসুদ হ’ত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

হ’ত্যাকাণ্ডের- পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

র‍্যাবের একটি বিশেষ দল দীর্ঘদিন ধরে তার গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল।

একপর্যায়ে প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে রোববার ভোর ৬ঃ০০টার সময় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে তার বোনের বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, র‍্যাবের অভিযানে আইয়ুব গ্রেপ্তার হয়েছেন।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে -হ’ত্যা মামলার এজাহারনামীয় ৯ নম্বর আসামি মোঃআইয়ুব আলীকে রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকায় প্রকাশ্যে স’শস্ত্র হামলা ও গু’লিবর্ষণের ঘটনায় নিহত হন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ।

এ-ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

আরও পড়ুনঃ  নবীগঞ্জে দুই স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই: অস্ত্রসহ এক ছিনতাইকারী আটক, পুলিশের সাঁড়াশি অভিযান

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে।

মামলা’টি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিবিড় তদন্তাধীন রয়েছে।

এ পর্যন্ত মামলার একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি পলাতক আসামিদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি পরিবারের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

রাঙ্গামাটি দুর্গম দুরছড়ি এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি আইয়ুবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭

সময়: ১০:১৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল হক চৌধুরী মাসুদ হ’ত্যা মামলার আসামি মোঃ আইয়ুবকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।

রোববার (২১ জুন)২৬খ্রিঃ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে রাঙ্গামাটি’র বাঘাইছড়ি উপজেলা’র খেদারমারা ইউনিয়নের দুর্গম দুরছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ সূত্র জানায়, গ্রেপ্তার আইয়ুব চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি আবদুল মোনাফের ছেলে এবং মাসুদ হ’ত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

হ’ত্যাকাণ্ডের- পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

র‍্যাবের একটি বিশেষ দল দীর্ঘদিন ধরে তার গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল।

একপর্যায়ে প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে রোববার ভোর ৬ঃ০০টার সময় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে তার বোনের বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, র‍্যাবের অভিযানে আইয়ুব গ্রেপ্তার হয়েছেন।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে -হ’ত্যা মামলার এজাহারনামীয় ৯ নম্বর আসামি মোঃআইয়ুব আলীকে রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকায় প্রকাশ্যে স’শস্ত্র হামলা ও গু’লিবর্ষণের ঘটনায় নিহত হন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ।

এ-ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

আরও পড়ুনঃ  চারাগাঁও সীমান্তে ইয়াবাসহ ৩ জন আটক; মূল হোতাকে খুঁজছে পুলিশ