Dhaka ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মধ্যনগর প্রশাসনের উদ্যোগে লায়েছ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজে সামাজিক সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা

  • Reporter Name
  • সময়: ০৯:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক


পিতা-মাতা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা, মাদকের কুফল, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়াস্থ লায়েছ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজে এ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক আলাপ-আলোচনা করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম শাহাবুদ্দিন শাহীন পিপিএম।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামীর ভবিষ্যৎ। তোমাদের প্রথম দায়িত্ব হলো পিতা-মাতা ও শিক্ষকদের শ্রদ্ধা করা এবং তাদের কথা মেনে চলা। পিতা-মাতার দোয়া ও শিক্ষকের শিক্ষা ছাড়া জীবনে বড় হওয়া যায় না।

“মনে রাখবে, মাদক একটি পরিবার, একটি সমাজ ও একটি জীবনকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। মাদকের সঙ্গে যারাই জড়ায়, তাদের জীবন অন্ধকারে তলিয়ে যায়। তাই মাদককে না বলতে হবে।

“ইভটিজিং একটি জঘন্য অপরাধ। তোমাদের সহপাঠী বোনদের সম্মান রক্ষা করা তোমাদেরই দায়িত্ব। ইভটিজিংয়ের কারণে অনেক মেয়ের শিক্ষাজীবন নষ্ট হয়ে যায়।

“একইভাবে বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য অভিশাপ। অল্প বয়সে বিয়ে হলে মা ও শিশু দুজনের জীবনই ঝুঁকিতে পড়ে। তোমরা নিজেরা সচেতন হবে এবং তোমাদের পরিবার ও সমাজকে সচেতন করবে।”

তিনি আরও বলেন, যেকোনো অপরাধ বা সামাজিক সমস্যার তথ্য নির্ভয়ে পুলিশকে জানানোর আহ্বান জানান। পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং যেকোনো অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেবে।

এ সময় বিদ্যালয়ের অধ্যক্ষ, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জগন্নাথপুরের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্কল্প একনেকে পাশ হওয়ায় এলাকাবাসীর স্বস্তি।
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

মধ্যনগর প্রশাসনের উদ্যোগে লায়েছ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজে সামাজিক সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা

সময়: ০৯:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক


পিতা-মাতা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা, মাদকের কুফল, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়াস্থ লায়েছ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজে এ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক আলাপ-আলোচনা করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম শাহাবুদ্দিন শাহীন পিপিএম।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামীর ভবিষ্যৎ। তোমাদের প্রথম দায়িত্ব হলো পিতা-মাতা ও শিক্ষকদের শ্রদ্ধা করা এবং তাদের কথা মেনে চলা। পিতা-মাতার দোয়া ও শিক্ষকের শিক্ষা ছাড়া জীবনে বড় হওয়া যায় না।

“মনে রাখবে, মাদক একটি পরিবার, একটি সমাজ ও একটি জীবনকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। মাদকের সঙ্গে যারাই জড়ায়, তাদের জীবন অন্ধকারে তলিয়ে যায়। তাই মাদককে না বলতে হবে।

“ইভটিজিং একটি জঘন্য অপরাধ। তোমাদের সহপাঠী বোনদের সম্মান রক্ষা করা তোমাদেরই দায়িত্ব। ইভটিজিংয়ের কারণে অনেক মেয়ের শিক্ষাজীবন নষ্ট হয়ে যায়।

“একইভাবে বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য অভিশাপ। অল্প বয়সে বিয়ে হলে মা ও শিশু দুজনের জীবনই ঝুঁকিতে পড়ে। তোমরা নিজেরা সচেতন হবে এবং তোমাদের পরিবার ও সমাজকে সচেতন করবে।”

তিনি আরও বলেন, যেকোনো অপরাধ বা সামাজিক সমস্যার তথ্য নির্ভয়ে পুলিশকে জানানোর আহ্বান জানান। পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং যেকোনো অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেবে।

এ সময় বিদ্যালয়ের অধ্যক্ষ, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী