Dhaka ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাউজানে বিভিন্ন ইউনিয়ন এর পানিবন্দী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা যুবদল চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১ কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ টেকনাফে বিজিবির অভিযানে ৩৩ বস্তা সার ও ২ নৌকা জব্দ ভাঙা বাঁধে লোকালয়ে ঢুকছে বন্যার পানি, দুর্ভোগে মৌলভীবাজারের মানুষ হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মধ্য নগরে কৃষক তালিকায় আপত্তি করায় সাংবাদিককে হুমকি, যুবদল নেতা বহিষ্কার

  • Reporter Name
  • সময়: ০৮:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৩০ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

মধ্যনগরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের বিষয়টি তুলে ধরায় জাতীয় দৈনিক ‘এদিন’-এর উপজেলা প্রতিনিধি শিহাব মিয়াকে* মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে স্থানীয় যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে সুনামগঞ্জ জেলা যুবদল।

ভুক্তভোগী সাংবাদিক নিরাপত্তাহীনতার কথা জানিয়ে গত শুক্রবার (১০ জুলাই) বিকেলে মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

থানা ও স্থানীয় সূত্র জানায়, গত ৩০ জুন মধ্যনগর উপজেলা প্রশাসনের ওয়েবসাইটে হাওর এলাকায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৮৯০ জন কৃষকের নামের তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর সচ্ছল ও অকৃষকদের নাম থাকা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা হয়।

এর প্রেক্ষিতে গত রোববার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রংচী গ্রামের ২৪ জন অকৃষক ও সচ্ছল ব্যক্তির নাম উল্লেখ করে ইউএনও বরাবর লিখিত আপত্তি দেন সাংবাদিক শিহাব মিয়া। ওই তালিকায় ওই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম মিয়ার* পরিবারের একাধিক সদস্যের নামও ছিল।

সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিতর্কিত ২৪ জনের নাম আপাতত স্থগিত করে বাকিদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ শুরু করে। একইসঙ্গে আপত্তি করা নামগুলো মাঠপর্যায়ে পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নেয়।

এতে ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাদ্দাম মিয়া নিজের মোবাইল থেকে শিহাব মিয়াকে কল দিয়ে হুমকি দেন বলে অভিযোগ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া অডিওতে তাকে বলতে শোনা যায়, “এই গ্রামে থাকতে হলে এটা বন্ধ করতে হবে। নাহলে সমস্যায় পড়বা। আমার সামনে পড়লে বুঝতে পারবা।”

শিহাব মিয়া বলেন, “তালিকায় যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত নন তাদের নাম ছিল। জনস্বার্থে বিষয়টি তুলে ধরায় আমাকে হুমকি দেওয়া হয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় আছি।”

আরও পড়ুনঃ  হ্নীলা উত্তর শাখা বিএনপির সাংগঠনিক ৬নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠিত

অভিযোগের বিষয়ে সাদ্দাম মিয়া বলেন, “শিহাব আমার আত্মীয়। আবেগের কারণে কিছু কথা বলেছি। কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না।”

ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ব্যবস্থা নেয় জেলা যুবদল। শনিবার (১ জুলাই) জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন* ও সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ* স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাদ্দাম মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হলো। তার কোনো কাজের দায় সংগঠন নেবে না। দলের কেউ তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ রাখবে না।”

এ বিষয়ে মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন* জানান, “সাংবাদিকের দেওয়া জিডি আমরা রেকর্ড করেছি। অডিও ও অভিযোগ যাচাই করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
জনপ্রিয় নিউজ

রাউজানে বিভিন্ন ইউনিয়ন এর পানিবন্দী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা যুবদল

মধ্য নগরে কৃষক তালিকায় আপত্তি করায় সাংবাদিককে হুমকি, যুবদল নেতা বহিষ্কার

সময়: ০৮:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬