Dhaka ০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধে তারিখ কারসাজি, নকল BSTI লোগো: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতি, লুটপাট-ভাঙচুর; আহত ৪ শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর নিলেন ডা. নূরুল হক কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মাওলানা র‌ঈস উদ্দিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • সময়: ১০:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ২৯১ Time View

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):

গাজীপুরে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিনকে মতাদর্শগত বিরোধের জেরে মসজিদ কমিটির রোষানলে পড়ে স্থানীয় একটি গ্রুপ মব তৈরি করে নির্মমভাবে হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।শুক্রবার ২ রা মে বাদ জুমা নাসিরনগর কলেজ মোড় শহীদ ইমরান চত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন গত ২৭ এপ্রিল রবিবার, গাজীপুর সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ড হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনের মব সৃষ্টি করে তার উপর অতর্কিত হামলা চালানো হয়। সম্পূর্ন বেআইনিভাবে স্থানীয় মসজিদের একজন ইমামকে ঘন্টার পর ঘন্টা গাছের সাথে বেঁধে এলোপাথাড়ি আঘাত করা, গণসহিংসতা করে জোরপূর্বক মিথ্যা স্টেটমেন্ট নেওয়া এবং কোনোরূপ চিকিৎসা ছাড়াই পুলিশের হাতে হস্তান্তর করা একটি নজিরবিহীন জুলুমের ঘটনা। নির্মম নির্যাতনের পর সকাল ১০টায় তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং পুলিশ বিনা চিকিৎসায় তাঁকে থানায় আটকে রাখে। বিকাল ৩টায় তাঁকে কারাগারে প্রেরণ করা হয়। অতঃপর কারাগারেই ২৮ তারিখ রাত ৩ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র সহ-সভাপতি পীরে তরিকত মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম আলকাদেরী। সাধারণ সম্পাদক মাওলানা কাজী মো: আতাউর রহমান গিলমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’তের প্রধান উপদেষ্টা পীরে তরিকত মাওলানা মুফতি আলাউদ্দিন আহমাদ আল কাদেরী, বাগদাদী কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি পীরে তরিকত মাওলানা মুফতি মোস্তাক আহমেদ আলকাদেরী আল ওয়ায়েসী সাহেব, ফান্দাউক দরবার শরীফের পীর সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দিক, সাবেক সভাপতি মাওলানা শেখ সাইদুর রহমান,সহ-সভাপতি পীরে তরিকত মাওলানা জসীম উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি মাওলানা ইখলাছুর রহমান, সহ- সভাপতি পীরে তরিকত মাওলানা নজরুল ইসলাম আলকাদের আজিজি, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোহাম্মদ খান, সাংগঠনিক সম্মাপাদক মাওলানা আক্তারুজ্জামান আলকাদেরী,মাওলানা আব্দুল বাছির, মাওলানা আহমাদুন্নবী সিরাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মাসুদ ভূঁইয়া, মাওলানা শেখ সায়েদুল হক, মাওলানা মাহমুদুল্লাহ আশরাফী,মাওলানা নুরুল আলম, যুব নেতা জনাম মো: জুবায়ের আহমেদ, মাওলানা জহিরুল ইসলাম, জনাব শাহজাহান মাস্টার, ফুয়াদ পাঠান রাব্বি প্রমুখ।

আরও পড়ুনঃ  মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বিক্ষোভ সমাবেশ থেকে দাবি করা করা হয় –এই নির্মম হত্যার সাথে ২টি পক্ষ সরাসরি জড়িত: স্থানীয় গ্রুপ যারা মব তৈরি করেছে এবং অকথ্য নির্যাতন চালিয়েছে ; এবং পুলিশ ও কারা কর্তৃপক্ষ, যারা একজন নাগরিকের মৌলিক অধিকার চিকিৎসা থেকে তাঁকে সম্পূর্ণরূপে বঞ্চিত করেছে। যদি পুলিশ ও কারা কর্তৃপক্ষ থেকে যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করা হতো তাহলে হয়তো আজকে এমন নির্মম হত্যার মুখোমুখি হতে হতো না। আমরা এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ৩টি দাবী উপস্থাপন করা হয়।

১. যারা মব তৈরি করেছে এবং অকথ্য নির্যাতন চালিয়েছে— প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।

২. একজন নাগরিককে মব দ্বারা নির্যাতন, নির্যাতন পরবর্তী চিকিৎসাহীন অবস্থায় থানায় আটকে রাখা এবং কারাগারে প্রেরণের সাথে জড়িত সকল পুলিশ সদস্যকে আইনের আওতায় আনতে হবে।

৩. মাওলানা র‌ঈস উদ্দিন হত্যার জরুরী ভিত্তিতে তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে তাঁর পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

মাওলানা র‌ঈস উদ্দিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

সময়: ১০:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):

গাজীপুরে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিনকে মতাদর্শগত বিরোধের জেরে মসজিদ কমিটির রোষানলে পড়ে স্থানীয় একটি গ্রুপ মব তৈরি করে নির্মমভাবে হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।শুক্রবার ২ রা মে বাদ জুমা নাসিরনগর কলেজ মোড় শহীদ ইমরান চত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন গত ২৭ এপ্রিল রবিবার, গাজীপুর সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ড হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনের মব সৃষ্টি করে তার উপর অতর্কিত হামলা চালানো হয়। সম্পূর্ন বেআইনিভাবে স্থানীয় মসজিদের একজন ইমামকে ঘন্টার পর ঘন্টা গাছের সাথে বেঁধে এলোপাথাড়ি আঘাত করা, গণসহিংসতা করে জোরপূর্বক মিথ্যা স্টেটমেন্ট নেওয়া এবং কোনোরূপ চিকিৎসা ছাড়াই পুলিশের হাতে হস্তান্তর করা একটি নজিরবিহীন জুলুমের ঘটনা। নির্মম নির্যাতনের পর সকাল ১০টায় তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং পুলিশ বিনা চিকিৎসায় তাঁকে থানায় আটকে রাখে। বিকাল ৩টায় তাঁকে কারাগারে প্রেরণ করা হয়। অতঃপর কারাগারেই ২৮ তারিখ রাত ৩ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র সহ-সভাপতি পীরে তরিকত মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম আলকাদেরী। সাধারণ সম্পাদক মাওলানা কাজী মো: আতাউর রহমান গিলমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’তের প্রধান উপদেষ্টা পীরে তরিকত মাওলানা মুফতি আলাউদ্দিন আহমাদ আল কাদেরী, বাগদাদী কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি পীরে তরিকত মাওলানা মুফতি মোস্তাক আহমেদ আলকাদেরী আল ওয়ায়েসী সাহেব, ফান্দাউক দরবার শরীফের পীর সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দিক, সাবেক সভাপতি মাওলানা শেখ সাইদুর রহমান,সহ-সভাপতি পীরে তরিকত মাওলানা জসীম উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি মাওলানা ইখলাছুর রহমান, সহ- সভাপতি পীরে তরিকত মাওলানা নজরুল ইসলাম আলকাদের আজিজি, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোহাম্মদ খান, সাংগঠনিক সম্মাপাদক মাওলানা আক্তারুজ্জামান আলকাদেরী,মাওলানা আব্দুল বাছির, মাওলানা আহমাদুন্নবী সিরাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মাসুদ ভূঁইয়া, মাওলানা শেখ সায়েদুল হক, মাওলানা মাহমুদুল্লাহ আশরাফী,মাওলানা নুরুল আলম, যুব নেতা জনাম মো: জুবায়ের আহমেদ, মাওলানা জহিরুল ইসলাম, জনাব শাহজাহান মাস্টার, ফুয়াদ পাঠান রাব্বি প্রমুখ।

আরও পড়ুনঃ   অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির?