Dhaka ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বকশীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-মদ ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৯ সঠিক নেতৃত্ব ও পরিকল্পিত পরিচর্যায় চাঁদপুরকে নান্দনিক শহরে গড়ে তোলা সম্ভব: মোশাররফ হোসাইন সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র—এমপি ফজলুল হক মিলন নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২, ধরাছোঁয়ার বাইরে রিপন চক্রবর্তী রাসূল (সা.)’র প্রতি মুহাব্বাতই ঈমানের মূল! দোয়ারাবাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং নিয়ে আলোচনা সভা ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভোলাহাটের রিদয় নামে ১ যুবকের মৃত্যু সুনামগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

  • Reporter Name
  • সময়: ১০:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ Time View

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদীর বানিয়াখালী মৎস্য অভয়াশ্রমে বিল নার্সারির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উন্মুক্ত জলাশয়ে মাছের মজুদ বৃদ্ধি ও দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিল নার্সারিতে উৎপাদিত এসব পোনা রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১:০০টার দিকে অভয়াশ্রমসংলগ্ন ভদ্রা নদীতে অবমুক্ত করা হয়।

অবমুক্ত করা পোনার মধ্যে রয়েছে রুই, কাতলা ও গ্রাস কার্প। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ০.১০ হেক্টর আয়তনের একটি বিল নার্সারি স্থাপন করা হয়। সেখানে এক কেজি রেণু মজুদ করে তিন মাস নিবিড় পরিচর্যার মাধ্যমে পোনা উৎপাদন করা হয়। পরে উৎপাদিত প্রায় ৭০ হাজার পোনা উপযুক্ত আকারে পৌঁছালে বানিয়াখালী অভয়াশ্রমসংলগ্ন ভদ্রা নদীর উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়।

বিল নার্সারিটির তত্ত্বাবধান করেন মৎস্য চাষী উজ্জ্বল বাবু। তাঁর তত্ত্বাবধানে তিন মাস রেণুর লালন-পালন ও পরিচর্যা করা হয়।

পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, শরাফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু মনোরঞ্জন দাস, ক্ষেত্র সহকারী পলাশ কুমার সেন, কয়েকজন ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, ভদ্রা নদীতে মাছের প্রাচুর্য বাড়াতে নিয়মিত পোনা অবমুক্তের পাশাপাশি অভয়াশ্রমের সুরক্ষা ও মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ করা প্রয়োজন। এসব কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে ভদ্রা নদী ও আশপাশের জলাশয়ে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের আয়-রোজগারের সুযোগও বৃদ্ধি পাবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, অভয়াশ্রমে নিয়মিত পোনা অবমুক্তের ফলে জলাশয়ে মাছের মজুদ বৃদ্ধির পাশাপাশি মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণের সুযোগ তৈরি হবে। এতে ভবিষ্যতে অভয়াশ্রম ও এর আশপাশের জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়বে। একই সঙ্গে স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা এর সুফল পাবেন।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে জরিমানা
Tag :
জনপ্রিয় নিউজ

বকশীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-মদ ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৯

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

সময়: ১০:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদীর বানিয়াখালী মৎস্য অভয়াশ্রমে বিল নার্সারির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উন্মুক্ত জলাশয়ে মাছের মজুদ বৃদ্ধি ও দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিল নার্সারিতে উৎপাদিত এসব পোনা রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১:০০টার দিকে অভয়াশ্রমসংলগ্ন ভদ্রা নদীতে অবমুক্ত করা হয়।

অবমুক্ত করা পোনার মধ্যে রয়েছে রুই, কাতলা ও গ্রাস কার্প। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ০.১০ হেক্টর আয়তনের একটি বিল নার্সারি স্থাপন করা হয়। সেখানে এক কেজি রেণু মজুদ করে তিন মাস নিবিড় পরিচর্যার মাধ্যমে পোনা উৎপাদন করা হয়। পরে উৎপাদিত প্রায় ৭০ হাজার পোনা উপযুক্ত আকারে পৌঁছালে বানিয়াখালী অভয়াশ্রমসংলগ্ন ভদ্রা নদীর উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়।

বিল নার্সারিটির তত্ত্বাবধান করেন মৎস্য চাষী উজ্জ্বল বাবু। তাঁর তত্ত্বাবধানে তিন মাস রেণুর লালন-পালন ও পরিচর্যা করা হয়।

পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, শরাফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু মনোরঞ্জন দাস, ক্ষেত্র সহকারী পলাশ কুমার সেন, কয়েকজন ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, ভদ্রা নদীতে মাছের প্রাচুর্য বাড়াতে নিয়মিত পোনা অবমুক্তের পাশাপাশি অভয়াশ্রমের সুরক্ষা ও মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ করা প্রয়োজন। এসব কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে ভদ্রা নদী ও আশপাশের জলাশয়ে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের আয়-রোজগারের সুযোগও বৃদ্ধি পাবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, অভয়াশ্রমে নিয়মিত পোনা অবমুক্তের ফলে জলাশয়ে মাছের মজুদ বৃদ্ধির পাশাপাশি মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণের সুযোগ তৈরি হবে। এতে ভবিষ্যতে অভয়াশ্রম ও এর আশপাশের জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়বে। একই সঙ্গে স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা এর সুফল পাবেন।

আরও পড়ুনঃ  উঠানের সবজি বিক্রিই ভরসা লাইলী বেগমের