
মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জ জেলা গণঅধিকার পরিষদকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করতে আগামী কমিটিতে মোহাম্মদ ইলিয়াছ হুছাইনকে সভাপতি হিসেবে দেখতে চান দলের নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশ।
তাদের দাবি, ইলিয়াছ হুছাইন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলের কঠিন সময়েও রাজপথে তাঁর সরব উপস্থিতি ও সাংগঠনিক ভূমিকার কারণে নেতাকর্মীদের কাছে তিনি একজন আস্থাভাজন নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
নেতাকর্মীদের ভাষ্য, গণঅধিকার পরিষদকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হলে সৎ, যোগ্য, ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতৃত্বের প্রয়োজন। এ ক্ষেত্রে মোহাম্মদ ইলিয়াছ হুছাইনকে তারা উপযুক্ত মনে করছেন।
তারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে ইলিয়াছ হুছাইনের মতো সক্রিয় নেতৃত্ব প্রয়োজন। আগামী জেলা কমিটিতে তাঁকে সভাপতি করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা তাদের।
এদিকে ইলিয়াছ হুছাইনকে ঘিরে নেতাকর্মীদের এমন প্রত্যাশা নিয়ে জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক অঙ্গনেও আলোচনা চলছে। তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা—যোগ্যতা, ত্যাগ ও মাঠের সক্রিয়তার মূল্যায়নের মাধ্যমে আগামী কমিটি গঠন করা হবে।
নেতাকর্মীরা বলেন, “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার—দেশ হবে জনতার।” এই প্রত্যয়কে সামনে রেখে মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তাদের প্রত্যাশা, আগামী কমিটিতে মোহাম্মদ ইলিয়াছ হুছাইনকে সভাপতি করে নতুন নেতৃত্বের মাধ্যমে মানিকগঞ্জ জেলা গণঅধিকার পরিষয় আরও শক্তিশালী ও গতিশীল হয়ে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কার্যকর ভূমিকা রাখবে।
মানিকগঞ্জ প্রতিনিধি
মো: আরিফুর রহমান অরি
Reporter Name 
























