Dhaka ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মানিকপুরে জালালাবাদ গ্যাসের লাইন বসাতে রাস্তা খুঁড়ে বেহাল ‎সংস্কারে নেই উদ্যোগ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা পলাশবাড়ী পৌর শ্রমিকদলের আহবায়ক শরিফুল ইসলাম বাবু, সদস্য সচিব ইউসুব মন্ডল নয়ন হরিনাকুন্ডুতে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং বিষয়ক সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে দিনভর নানা আয়োজনে শিক্ষার্থীদের জন্য বহুমাত্রিক কর্মসূচি মুন্সীগঞ্জে নিম্নমানের পুরনো ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী গণ-অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান: সত্য, আত্মত্যাগ ও ন্যায়ের সংগ্রাম শ্রীপুরে ৭৭৯০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মাদক আইনে মামলা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত বুড়িচংয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মানিকপুরে জালালাবাদ গ্যাসের লাইন বসাতে রাস্তা খুঁড়ে বেহাল ‎সংস্কারে নেই উদ্যোগ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা

  • Reporter Name
  • সময়: ০১:১৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৫ Time View

‎সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি:

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্যাসফিল্ড বাজারের ব্যস্ততম সড়কে জালালাবাদ গ্যাসের লাইন স্থাপনের জন্য রাস্তা খুঁড়ে কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। ফলে সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও ফাটল। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকরা।

‎সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করছেন। বৃষ্টির দিনে গর্তে পানি জমে যাওয়ায় রাস্তার ভাঙন বোঝা কঠিন হয়ে পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

‎সরেজমিনে দেখা যায়, মানিকপুর গ্যাসফিল্ড বাজারের গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। সড়কটির পাশেই রয়েছে রেলপথ। ব্যস্ত এই সড়কে মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।

‎স্থানীয়দের অভিযোগ, গ্যাসের লাইন বসানোর কাজ শেষ হলেও জালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বিভাগ সড়কটি আগের মতো করে দেয়নি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ক্ষতিগ্রস্ত অংশ আরও বাড়ছে।

‎ভাঙাচোরা সড়কের কারণে যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।

‎স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি পরিদর্শন করে গর্ত ও ফাটল সংস্কারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে কোনো উন্নয়নকাজের জন্য রাস্তা কাটার পর কাজ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সড়ক যথাযথভাবে সংস্কার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

‎জালালাবাদ গ্যাস ফিল্ডের ম্যানেজার মাজহারুল ইসলাম মুঠোফোনে কল দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি।

‎জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের।

আরও পড়ুনঃ  শিক্ষক-শিক্ষার্থীদের চরম ভোগান্তি, জলাবদ্ধতা ও কাদা-পানিতে নাজেহাল দোমাদী আদর্শ উচ্চ বিদ্যালয়
Tag :
জনপ্রিয় নিউজ

মানিকপুরে জালালাবাদ গ্যাসের লাইন বসাতে রাস্তা খুঁড়ে বেহাল ‎সংস্কারে নেই উদ্যোগ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা

মানিকপুরে জালালাবাদ গ্যাসের লাইন বসাতে রাস্তা খুঁড়ে বেহাল ‎সংস্কারে নেই উদ্যোগ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা

সময়: ০১:১৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

‎সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি:

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্যাসফিল্ড বাজারের ব্যস্ততম সড়কে জালালাবাদ গ্যাসের লাইন স্থাপনের জন্য রাস্তা খুঁড়ে কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। ফলে সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও ফাটল। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকরা।

‎সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করছেন। বৃষ্টির দিনে গর্তে পানি জমে যাওয়ায় রাস্তার ভাঙন বোঝা কঠিন হয়ে পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

‎সরেজমিনে দেখা যায়, মানিকপুর গ্যাসফিল্ড বাজারের গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। সড়কটির পাশেই রয়েছে রেলপথ। ব্যস্ত এই সড়কে মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।

‎স্থানীয়দের অভিযোগ, গ্যাসের লাইন বসানোর কাজ শেষ হলেও জালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বিভাগ সড়কটি আগের মতো করে দেয়নি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ক্ষতিগ্রস্ত অংশ আরও বাড়ছে।

‎ভাঙাচোরা সড়কের কারণে যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।

‎স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি পরিদর্শন করে গর্ত ও ফাটল সংস্কারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে কোনো উন্নয়নকাজের জন্য রাস্তা কাটার পর কাজ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সড়ক যথাযথভাবে সংস্কার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

‎জালালাবাদ গ্যাস ফিল্ডের ম্যানেজার মাজহারুল ইসলাম মুঠোফোনে কল দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি।

‎জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট